কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৫:০০ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

জামিন পেলেও মুক্তি মিলবে কি ইমরান খানের?

ইমরান খান। ছবি : সংগৃহীত
ইমরান খান। ছবি : সংগৃহীত

সাইফার বা গোপন তারবার্তা ফাঁসের মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান জামিন পেয়েছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) পিটিআইয়ের জামিন আবেদনের ওপর শুনানি করে ১০ লাখ রুপি জামানতের বিনিময় ইমরান ছাড়াও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির জামিন মঞ্জুর করেছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। তবে জামিন পেলেও এখনই কারাগার থেকে ইমরান খান মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

বর্তমানে ইমরান খান কারাগারে বন্দি আছেন। গত আগস্টে তোশাখানা দুর্নীতি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত হওয়ার থেকে তিনি কারাবন্দি। গতকাল বৃহস্পতিবার তোশাখানা মামলায় বিচারিক আদালতের রায় স্থগিত চেয়ে ইমরানের করা আবেদন খারিজ করে দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। আজ হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা রয়েছে পিটিআইয়ের।

অবশ্য তোশাখানা মামলায় ইমরান আগেই জামিন পেয়েছেন। আজ সাইফার মামলায় তাকে জামিন দিলেন সুপ্রিম কোর্ট। এরপরও তার মুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের দুর্নীতি দমন কমিশন এনএবির দায়ের করা দুটি দুর্নীতি মামলা। এই দুই মামলায় জামিন পেলেই তিনি কারাগার থেকে মুক্তি পাবেন।

সাইফার মামলা

ইমরান খান ও মাহমুদের বিরুদ্ধে সাইফার মামলাটি করেছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)। মামলার অভিযোগে বলা হয়, গত বছর ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত ইসলামাবাদে একটি গোপন নথি পাঠিয়েছিলেন। তিনি এটি প্রকাশ করে রাষ্ট্রীয় গোপনীয়তার আইন লঙ্ঘন করেছেন। যদিও ইমরান এই অভিযোগ অস্বীকার করেছেন। পিটিআইয়ের দাবি, এই নথিতে ইমরানকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের হুমকি ছিল। একই মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও আসামি করা হয়। তিনিও নিজেকে নির্দোষ দাবি করেছেন।

গত ১৩ ডিসেম্বর সাইফার মামলায় ইমরান ও মাহমুদকে দ্বিতীয়বারের মতো অভিযুক্ত করা হয়। এরপর অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে প্রতিষ্ঠিত বিশেষ আদালত আদিয়ালা জেলা কারাগারে গত সপ্তাহে নতুন করে সাইফার মামলার বিচারকাজ শুরু হয়। ২৩ অক্টোবর এই মামলায় তাদের দুজনকে প্রথমবারের মতো অভিযুক্ত করা হয়েছিল।

সাইফার মামলায় ইমরান ও মাহমুদের জামিন আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে বিচারপতি সরদার তারিক মাসুদের নেতৃত্বে বিচারপতি আতহার মিনাল্লাহ ও সৈয়দ মনসুর আলী শাহের সমন্বয়ে গঠিত তিন সদস্যের একটি বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

১০

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১১

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১২

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১৩

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১৪

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১৫

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৬

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৭

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৮

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৯

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

২০
X