কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৬ এএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৮:১৬ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগে সুখবর পেল ইমরান খানের পিটিআই

ইমরান খান। ছবি : সংগৃহীত
ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের নির্বাচনী প্রতীক ‍ক্রিকেট ব্যাট ফিরিয়ে দিয়েছেন দেশটির একটি আদালত। ফলে আগামী নির্বাচনে দলীয় প্রতীক ব্যাট নিয়েই লড়াই করতে পারবে পিটিআই। নির্বাচনের আগমুহূর্তে আদালতের এই রায় ইমরান ও তার দলের মধ্যে কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসবে। খবর আলজাজিরার।

গত মঙ্গলবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের হাইকোর্ট পাকিস্তানের নির্বাচন কমিশনের গত সপ্তাহের আদেশ স্থগিত করে বলেছেন, ইমরান খানের দল পিটিআইয়ের নির্বাচনী প্রতীক ব্যবহারে কোনো বাধা নেই।

পিটিআইয়ের আইনজীবী সৈয়দ আলী জাফর বলেছেন, পিটিআইয়ের প্রতীক বাতিল করে নির্বাচন কমিশন অন্যায়ভাবে যে রায় দিয়েছিল তা স্থগিত করেছেন আদালত। একই সঙ্গে আমাদের প্রতীক পুনর্বহাল করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে গত ২২ ডিসেম্বর সংবিধান মেনে না চলায় পিটিআইয়ের অভ্যন্তরীণ নির্বাচনকে অবৈধ ঘোষণা করে দলীয় প্রতীক বাতিল করে দেয় পাকিস্তানের নির্বাচন কমিশন। তবে পিটিআইয়ের দাবি, কারাবন্দি ইমরান খানকে নির্বাচনে দাঁড়ানো থেকে বিরত রাখতেই এই রায় দিয়েছে ইসি। ইসির এই রায়ের বিরুদ্ধে ‍আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানায় দলটি।

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোট হবে। পিটিআইয়ের অভিযোগ, তাদের একের পর এক হামলার টার্গেট বানানো হচ্ছে। তাদের নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড দেওয়া হচ্ছে না।

গত বছর দেশের শক্তিশালী সামরিক নেতাদের সঙ্গে বিরোধে জড়িয়ে প্রধানমন্ত্রীর পদ খোয়ান ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খান। দেশের মানুষের মাঝে বিপুল জনপ্রিয়তা থাকলেও ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একের পর এক আইনি জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। অসংখ্য মামলার মুখোমুখি হয়ে বর্তমানে তিনি কারাগারে আছেন।

ইমরান খান কারাগারে থাকলেও গত শুক্রবার তার নামে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা জানিয়েছে পিটিআই। তবে গত আগস্টে তোশাখানা দুর্নীতি মামলায় তিন বছরের সাজা হওয়ায় তাকে রাজনীতি থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। ফলে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১০

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১১

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১২

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৩

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৪

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৫

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৬

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১৭

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১৮

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১৯

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

২০
X