কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৭:১৭ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পাকিস্তানের

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জহরা বেলুচ। ছবি : জিও নিউজ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জহরা বেলুচ। ছবি : জিও নিউজ

ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। দেশটি এবার পাকিস্তান থেকে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। বুধবার (১৭ জানুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জহরা বেলুচ বলেন, পাকিস্তান ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্র‌ত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া পাকিস্তানের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আর ফেরত নাও আসতে পারেন। তিনি বর্তমানে তেহরান সফরে রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তেহরান আকাশসীমা লঙ্ঘন করায় দুই দেশের মধ্যে চলমান এবং পরিকল্পিত সব ধরনের উচ্চ-পর্যায়ের সফরও স্থগিত করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার দুই দেশের সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে পাকিস্তানের দুই শিশু নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

ইরানের সামরিক বাহিনী সংশ্লিষ্ট একটি বার্তা সংস্থা জানিয়েছে, জঙ্গিগোষ্ঠী জইশ আল আদলের দুটি ঘাঁটি নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এর আগে পাকিস্তানে ইরানের এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলা দেখা যায়নি।

তবে ইরানের এমন দাবি প্রত্যাখ্যান করে পাকিস্তান বলেছে, এটা অবৈধ। এ ধরনের হামলার জন্য ইরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে।

এ ঘটনার পর পর বেশ কড়া ভাষায় একটি বিবৃতি দিয়ে ইরান কর্তৃক আকাশসীমা লঙ্ঘনের তীব্র নিন্দা জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১০

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১১

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১২

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৩

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৪

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৫

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৬

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৭

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৮

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৯

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

২০
X