কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০৩:৫৭ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ক্রিকেট খেলতে গিয়ে লাশ হলো ৮ শিশু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানে ক্রিকেট খেলার সময় ভূমিধসে ৮ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রত্যন্ত শাংলা জেলায় এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিহত শিশুদের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে।

কর্তৃপক্ষ বলছে, শিশুরা ক্রিকেট খেলার সময় ভূমিধসের এ ঘটনা ঘটে। এরপরই আতঙ্কিত গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে গিয়ে শিশুদের খুঁজতে থাকে।

শুরুতে মাটিচাপা পড়া শিশুদের সঠিক সংখ্যা সম্পর্কে কিছু জানা যাচ্ছিল না। সেজন্য মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বাবা-মাকে তাদের শিশুরা বাড়িতে আছে কিনা খুঁজে দেখতে বলা হয়। এরপর উদ্ধারকারী দল কয়েক ঘণ্টার চেষ্টায় আট শিশুর মরদেহ উদ্ধার করে।

শাংলা জেলা প্রশাসক হাসান আবিদ জানান, শিশুদের উদ্ধারে ভারী মেশিন কাজে লাগানো হয়েছিল। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার অভিযানে অংশ নিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৮৮ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১০

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১১

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১২

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৩

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৪

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৬

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৭

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৮

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৯

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

২০
X