কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ১০:২৪ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এক সপ্তাহ পরই পাকিস্তানে সাধারণ নির্বাচন। এর আগেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এক সংসদ সদস্য প্রার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৩১ জানুয়ারি) আফগানিস্তানের সীমান্ত লাগোয়া উপজাতি অধ্যুষিত বাজুর জেলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানান।

প্রতিবেদনে বলা হয়, আগামী ৮ ফেব্রুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন গুলিতে নিহত রেহান জায়েব খান। বাজুর জেলায় রেহান জায়েব খান ও তার চার সহযোগীকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।

পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই নির্বাচনী প্রার্থী। এ ছাড়া তার চার সহযোগীর অবস্থা আশঙ্কাজনক।

বেলুচিস্তানের সিবিতে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক সমাবেশে বোমা বিস্ফোরণে চারজন নিহত এবং ছয়জন আহত হওয়ার একদিন পরই এ ঘটনা ঘটল।

পিটিআইয়ের প্রাদেশিক সভাপতি আতিফ খান বলেন, রেহান জায়েব খান পার্টির সদস্য হলেও পিটিআইয়ের আনুষ্ঠানিক সমর্থনে ওই এলাকায় অন্য প্রার্থী রয়েছেন। ব্যালটে দলীয় প্রতীক না থাকায় দেশটিতে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী খানের দলীয় সমর্থন আছে বলে দাবি করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X