কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৭ এএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে মোবাইল পরিষেবা বন্ধ

পাকিস্তানের স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। ছবি: সংগৃহীত
পাকিস্তানের স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। ছবি: সংগৃহীত

পাকিস্তানে জাতীয় পরিষদের সদস্য নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ উপলক্ষ্যে দেশজুড়ে মোবাইল পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশি সময় সকাল ৯টা) ভোটগ্রহণ শুরু হয়। যা শেষ হবে বিকেল ৫টায়।

পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির অবণতির কারণে দেশজুড়ে মোবাইল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে; যা দেশের সাধারণ মানুষের নিরাপত্তাকে বিঘ্ন করছে। এ জন্য নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সুরক্ষার ব্যবস্থা নেয়ার প্রয়োজন দেখা দিয়েছে।

নির্বাচন কমিশনের হিসাব মতে, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭ হাজার ৮১৬ জন প্রতিনিধি। এদের মধ্যে ১৬ হাজার ৯৩০ জন পুরুষ, নারী ৮৮২ এবং চারজন ট্রান্সজেন্ডার। প্রায় ২৫ কোটি জনসংখ্যার দেশ পাকিস্তানে এবার ১২ কোটি ৮০ লাখের মতো ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিপুল সংখ্যক জনগণের ভোট গ্রহণে পাকিস্তানজুড়ে ৯০ হাজার ৬৭৫টি ভোটকেন্দ্র স্থাপিত হয়েছে। এর মধ্যে সাড়ে ২৭ হাজারের বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং প্রায় সাড়ে ১৮ হাজারকে অতিঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে।

ভোট চলাকালে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী এবং পুলিশের ৫০ হাজার সদস্য। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভোটকেন্দ্রের ৪০০ মিটারের মধ্যে প্রার্থী এবং রাজনৈতিক কর্মীদের অবস্থান না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১০

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১১

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১২

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৪

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৬

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৭

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৮

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৯

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

২০
X