কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ইমরান খানের পরবর্তী কৌশল ফাঁস

ইমরান খান। পুরোনো ছবি
ইমরান খান। পুরোনো ছবি

পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনের ফল ঘোষণা শুরু করেছে দেশটির নির্বাচন কমিশন। এখন পর্যন্ত ২২৫টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। এতে নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টোর চেয়ে এগিয়ে রয়েছেন ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এমন পরিস্থিতিতে পরবর্তী করণীয় নিয়ে কারাবন্দি ইমরানের সঙ্গে বৈঠক করবেন স্বতন্ত্র প্রার্থীরা। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের কাছে এমন তথ্য ফাঁস করেছেন সাবেক এই প্রধানমন্ত্রীর এক সহযোগী।

জিও নিউজের বরাতে রয়টার্স জানিয়েছে, ইমরান খানের সঙ্গে বৈঠক করবেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের এই বৈঠক শনিবার হওয়ার কথা রয়েছে। বৈঠকে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করবেন তারা।

এবারের নির্বাচনে প্রধান বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দল পিটিআইকে অংশ নিতে দেওয়া হয়নি। চার মামলায় দোষী সাব্যস্ত করে ইমরানকে ৩৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ১০ বছরের জন্য তাকে নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে। তবে পিটিআই ও ইমরান-সমর্থকদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে এসব সাজা দেওয়া হয়েছে। বর্তমানে কারাগারে বন্দি তিনি।

নির্বাচনে না দাঁড়ালেও জনগণের মাঝে ইমরান খান ও তার দল পিটিআইয়ের বেশ প্রভাব রয়েছে। ফলে এবারের ভোটে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বেশ ভালো করছেন।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ২৬৫ আসনের মধ্যে এখন পর্যন্ত ২২৫টি আসনের ফল ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। এতে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৯২টি আসন। তাদের অধিকাংশ ইমরান খানের দল পিটিআই সমর্থিত। অন্যদিকে নওয়াজ শরিফের পিএমএল-এন পেয়েছে ৬৬টি আসন এবং বিলাওয়াল ভুট্টোর পিপিপি পেয়েছে ৫০টি আসন এবং অন্যান্যরা পেয়েছে ২০টি আসন।

এর আগে গতকাল বৃহস্পতিবার পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। পাকিস্তানের এবারের নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭ হাজারের বেশি প্রার্থী। ভোটার সংখ্যা ১২ কোটি ৮০ লাখ। তাদের ভোটেই নির্ধারিত হচ্ছে আগামী পাঁচ বছর পরমাণু শক্তিধর এই দেশটির শাসন ক্ষমতায় কারা থাকবেন।

ভোটগ্রহণ শেষ হওয়ার ১৩ ঘণ্টা পরও অধিকাংশ কেন্দ্রে ফল ঘোষণা শুরু হয়নি। ভোট গণনায় এমন বিলম্বকে অস্বাভাবিক বলছেন বিশ্লেষকরা। নির্বাচনের পরদিন শুক্রবার স্থানীয় সময় সকাল পর্যন্ত মাত্র ১২টি আসনের ফল প্রকাশ করা হয়েছে। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন আসন থেকে ফল আসতে থাকে। তবে বেলা গড়িয়ে রাত হলেও এখনো সব আসনের ফল ঘোষণা করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১০

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১১

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১২

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৩

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৪

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৫

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৬

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৭

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১৮

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১৯

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

২০
X