কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৯ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

নওয়াজের সঙ্গে জোট নিয়ে বিলাওয়ালের ঘোষণা সোমবার

বিলাওয়াল ভুট্টো জারদারি ও নওয়াজ শরিফ। ছবি : সংগৃহীত
বিলাওয়াল ভুট্টো জারদারি ও নওয়াজ শরিফ। ছবি : সংগৃহীত

পাকিস্তানে নির্বাচন মানেই নাটকীয়তায় ভরা। তবে এবার যেন নাটক কিছুটা বেশিই হচ্ছে। নির্বাচনের ফল ঘোষণা করতেই তিন দিন সময় নিয়েছে দেশটির নির্বাচন কমিশন ইসিপি! ফল ঘোষণা শেষ হওয়ায় এবার নাটকের পরবর্তী দৃশ্য মঞ্চস্থ হচ্ছে দেশটিতে। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে দৌড়ঝাঁপ শুরু করেছে বড় দলগুলো। তবে নাটকের এই দৃশ্যে বারবার ঘুরে-ফিরে দুটি দলই আলোচনায় আসছে। একটি নওয়াজ শরিফের পিএমএল-এন ও অন্যটি বিলাওয়াল ভুট্টোর পিপিপি। নির্বাচনে ৭৬ আসনে নিয়ে দ্বিতীয় অবস্থানে পিএমএল-এন এবং ৫৪ আসন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পিপিপি।

গত শুক্রবার রাতেই দল দুটির মধ্যে জোট সরকার নিয়ে বৈঠকের খবর গণমাধ্যমে আসতে থাকে। তবে আজ রোববার দল দুটি প্রথমবারের মতো লাহোরে আনুষ্ঠিকভাবে বৈঠকে বসে। পিএমএল-এনের সভাপতি শাহবাজ শরিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো এবং কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জোট সরকার গঠনে বিলাওয়াল ও আসিফের সহযোগিতা চান শাহবাজ।

শাহবাজের এমন প্রস্তাবের জবাবে পিএমএল-এন নেতাদের পিপিপি বলেছে, সোমবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হবে।

সূত্রের বরাতে জিও নিউজ জানায়, সরকার গঠনের বিষয়ে শলা-পরামর্শ করতে আগামীকাল সোমবার বৈঠক করবে পিপিপি। এ জন্য রোববার বিলাওয়ালকে ইসলামাবাদ থেকে লাহোরে ডেকে আনেন বাবা আসিফ আলি জারদারি। তাদের বৈঠকে জোট গঠনের প্রক্রিয়া, প্রেসিডেন্ট পদটি কে পাবেন, এসব বিষয়ে আলোচনা হবে।

এর আগে গত শুক্রবার রাতে স্পষ্ট হয়ে যায় এবারের নির্বাচনে কোনো দলই এককভাবে সরকার গঠন করতে পারবে না। ফলে শুক্রবার রাতেই জোট সরকার গঠনের ঘোষণা দেন নওয়াজ শরিফ। বড় ভাইয়ের এমন ঘোষণার পরই মাঠে নেমে পড়েন শাহবাজ শরিফ। তিনি পিএমএল-এনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। শুক্রবার রাতে পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে দেখা করেন। তাদের এই বেঠক ৪৫ মিনিট স্থায়ী হয়। বৈঠক থেকেই কেন্দ্র ও পাঞ্জাবে জোট সরকার গঠনের বার্তা দেন তিনি। শুধু বার্তা দিয়েই ফিরে আসেননি, তাদের সম্মতি পর্যন্ত নিয়ে আসেন শাহবাজ।

অবশ্য এ ব্যাপারে জানতে চাওয়া হলে বিলাওয়াল তখন বলেছিলেন, এমন কিছু ঘটেনি। তারা এখনো নির্বাচনের ফল ও দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X