কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইউটার্ন নিল ইমরান খানের দল

ইমরান খানের দল পিটিআইয়ের সমর্থকরা। ছবি : সংগৃহীত
ইমরান খানের দল পিটিআইয়ের সমর্থকরা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের কেন্দ্র ও পাঞ্জাব প্রদেশে বিরোধীদলের আসনে বসার ঘোষণা দিয়েছিল দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। তবে এই ঘোষণার দুদিন পরই ইউটার্ন নিয়ে সরকার গঠন করার কথা জানিয়েছে দলটি। খবর জিও নিউজের।

স্থানীয় সময় রোববার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পিটিআই মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব খান জানান, কেন্দ্র ও প্রদেশে সরকার গঠন করবে পিটিআই। পিটিআইয়ের এই নেতা বলেন, দেশের জনগণ ইমরান খানকে চায়। জনগণের ম্যান্ডেট মেনে নিতে তিনি দেশটির অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানিয়েছেন।

এ সময় গত কয়েক মাস ধরে দলের নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ধরপাকড় ও দমনপীড়ন অভিযানের তীব্র সমালোচনা করেছেন পিটিআই মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী। ওমর আইয়ুব খান জানান, এখনো পুলিশ পিটিআই নেতাকর্মীদের তুলে নিয়ে চাপ দিচ্ছে। এটা কোনো তত্ত্বাবধায়ক সরকারের কাজ নয়। তারা নিজেদের সীমা অতিক্রম করেছে।

পিপিপি ও পিএমএল-এনকে ইঙ্গিত করে ওমর আইয়ুব বলেন, এই দলগুলো ৪০টি আসনও জিততে পারেনি। তাদের এবং অন্য সবাইকে জনগণের কথা শুনতে হবে। দেশের জনগণ ইমরান খানকে প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিয়েছে এবং তারা সুন্দর পাকিস্তান চায়। বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও নওয়াজ শরিফ নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ঘটে যাওয়া জালিয়াতির প্রধান সুবিধাভোগী বলে মন্তব্য করেছেন তিনি।

পিটিআই মনোনীত এই প্রধানমন্ত্রী প্রার্থী বলেছেন, কে আগে অন্যের পিঠে ছুরি চালায় তা দেখার অপেক্ষায় ছিল এই দুই দল। আইয়ুব খান বলেন, ইমরান খান এর আগে যা বলেছিলেন জমিয়তে উলামার নেতা ফজলুর রেহমান তা এখন বলেছেন। পিটিআইয়ের বিরুদ্ধে যে অনাস্থা ভোট আনা হয়েছিল, তা পরিকল্পিত ছিল। ফজলুর রেহমান এখন এটা স্বীকার করেছেন এবং এটাই সবচেয়ে বড় সমর্থন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X