কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার আইএমএফের দ্বারস্থ হবেন ইমরান খান

আইএমএফের কার্যালয় ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত
আইএমএফের কার্যালয় ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানে নির্বাচনের পর প্রায় দুই সপ্তাহ হতে চলেছে। এরমধ্যে পার্লামেন্টে যেতে জোট করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। অন্যদিকে সরকার গঠনে জোটবন্ধ হয়েছে পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এরমধ্যে নতুন বার্তা দিয়েছেন ইমরান খান।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পিটিআই সিনেটর আলি জাফর বলেছেন, আমি আপনার গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। খান সাহেব (ইমরান খান) জানিয়েছেন, তার পক্ষ থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে চিঠি ইস্যু করা হবে।

তিনি বলেন, আইএমএফ, ইউরোপীয় ইউনিয়নসহ যে কোনো আন্তর্জাতিক সংস্থার মূলনীতি হলো কোনো দেশে কাজ করার বা তাদের ঋণ দেওয়ার জন্য তাদের পূর্বশর্ত হলো সুশাসন থাকা। আর সুশাসন নিশ্চিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো গণতন্ত্র।

তিনি আরও বলেন, গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে রাতের অন্ধকারে জনগণের ম্যান্ডেট চুরি হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে যে কোনো সংস্থার উচিত তাদের ঋণ না দেওয়া। কেননা এ ঋণ জনগণের জন্য পরবর্তীতে বোঝা হয়ে দাঁড়াবে।

পিটিআইয়ের এ সিনেটর বলেন, তার দল নির্বাচনের বিষয়ে সুষ্ঠু তদন্ত চায়। আইএমএফের কাছে পাঠানো চিঠিতে এ শর্তটি সামনে রাখা হবে।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রথম, পিএমএল-এন দ্বিতীয় ও পিপিপি তৃতীয় স্থান অর্জন করেছে। তবে কোনো কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও ভোট কারচুপির অভিযোগ করে আসছে পিটিআই। দলটির দাবি, অনেক আসনে তাদের সমর্থিত প্রার্থীকে ফল পরিবর্তনের মাধ্যমে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে নির্বাচনের পর থেকে দেশজুড়ে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিক্ষোভ সমাবেশ করে আসছে পিটিআই। এমনকি আদালতের দ্বারস্থ পর্যন্ত হয়েছে দলটি। এ ছাড়া মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কারচুপি ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন পিটিআইয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১০

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১১

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১২

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৩

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৪

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৫

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৬

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৭

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৮

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৯

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

২০
X