কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০১:২৪ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৪, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্ট প্রার্থী দিল ইমরান খানের পিটিআই সমর্থিত দল

মাহমুদ খান আচাকজাই ও ইমরান খান। ছবি : সংগৃহীত
মাহমুদ খান আচাকজাই ও ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে মাহমুদ খান আচাকজাইয়ের নাম ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি)। শনিবার (২ মার্চ) তাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে দলটি। খবর জিও নিউজের।

মাহমুদ খান পশতুনখোয়া মিলি আওয়ামী পার্টির (পিকেএমএপি) প্রধান। তিনি পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কোচেয়ারম্যান আসিফ আলি জারদারির বিরুদ্ধে দেশের শীর্ষ সাংবিধানিক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসিফ আলি পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) ও অন্যান্য রাজনৈতিক দলের যৌথ প্রার্থী।

পিকেএমএপির প্রধান মাহমুদ খান বেলুচিস্তানের কিল্লা আবদুল্লাহ-কাম-চামান আসন থেকে এবারের নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন। তাকে ভোট দিতে দলের এমপিদের প্রতি আহ্বান জানিয়েছেন পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান। পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান প্রেসিডেন্ট পদে মাহমুদ খানের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল শুক্রবার (১ মার্চ) পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপি থেকে জারি করা এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৯ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন জাতীয় পরিষদের সদস্যরা দেশের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১০

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১১

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১২

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৩

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৪

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৫

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৬

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৭

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৮

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

১৯

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

২০
X