কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় দফায় পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন আসিফ আলি জারদারি

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। ছবি : সংগৃহীত

দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আসিফ আলি জারদারি। দেশটির দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উভয় কক্ষে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হয়। জাতীয় পরিষদ ও সিনেটের সদস্যরা প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করেন। এ নির্বাচনে বিপুল ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। শনিবার (০৯ মার্চ) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আসিফ আলি জারদারি পাকিস্তান পিপলস পার্টির কো-চেয়ারম্যান। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তিনি প্রেসিডেন্ট নির্বাচিক হয়েছেন। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের প্রার্থী মাহমুদ খান আচাকজাই।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, নির্বাচনে আসিফ আলি জারদারি পেয়েছেন ৪১১ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১৮১ ভোট।

জারদারি এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। তিনি প্রথম ব্যক্তি যিনি বেসামরিক লোক থেকে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

এর আগে জিও নিউজ জানায়, ভোটের আগমুহূর্তে নির্বাচন স্থগিত করতে কমিশনের কাছে আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রার্থী মাহমুদ খান আচাকজাই।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজাকে লেখা এক চিঠিতে মাহমুদ খান বলেছেন, দেশের সংবিধান ও আইনে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইলেকটোরাল কলেজের কথা বলা হয়েছে। তবে ইলেকটোরাল কলেজ এখানো সম্পূর্ণ হয়নি। কারণ জাতীয় পরিষদ ও সব প্রাদেশিক পরিষদে কিছু সংরক্ষিত আসন এখনো খালি রয়েছে। এসব সংরক্ষিত আসনে কেউ নির্বাচিত হননি। যদি ঘোষিত তপশিল অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচন হয় তাহলে তাদের ভোটাধিকারকে অস্বীকার করা হবে।

জাতীয় পরিষদ ও সিনেটের সদস্যরা প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করেন। এবারের নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টির কো-চেয়ারপারসন আসিফ আলি জারদারির বিরুদ্ধে লড়াই করছেন মাহমুদ খান। আসিফ আলি পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) ও অন্যান্য রাজনৈতিক দলের যৌথ প্রার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৩

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৪

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৬

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৭

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৮

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

২০
X