কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত চান ইমরান খানের প্রার্থী

মাহমুদ খান আচাকজাই। ছবি : সংগৃহীত
মাহমুদ খান আচাকজাই। ছবি : সংগৃহীত

রাত পোহালেই পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটির নির্বাচন কমিশন ইসিপি। তবে ভোটের আগমুহূর্তে নির্বাচন স্থগিত করতে কমিশনের কাছে আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রার্থী মাহমুদ খান আচাকজাই। খবর জিও নিউজের।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজাকে লেখা এক চিঠিতে মাহমুদ খান বলেছেন, দেশের সংবিধান ও আইনে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইলেকটোরাল কলেজের কথা বলা হয়েছে। তবে ইলেকটোরাল কলেজ এখানো সম্পূর্ণ হয়নি। কারণ জাতীয় পরিষদ ও সব প্রাদেশিক পরিষদে কিছু সংরক্ষিত আসন এখনো খালি রয়েছে। এসব সংরক্ষিত আসনে কেউ নির্বাচিত হননি। যদি ঘোষিত তপশিল অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচন হয় তাহলে তাদের ভোটাধিকারকে অস্বীকার করা হবে।

পাকিস্তানে আগামীকাল শনিবার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশটির দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উভয় কক্ষে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হয়। জাতীয় পরিষদ ও সিনেটের সদস্যরা প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করেন। এবারের নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টির কো-চেয়ারপারসন আসিফ আলি জারদারির বিরুদ্ধে লড়াই করছেন মাহমুদ খান। আসিফ আলি পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) ও অন্যান্য রাজনৈতিক দলের যৌথ প্রার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X