কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০১:৪৪ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আইএমএফ থেকে ৩০০ কোটি ডলার পাচ্ছে পাকিস্তান

পুরনো ছবি
পুরনো ছবি

বিবিসি জানিয়েছে, ৩০০ কোটি ডলারের মধ্যে প্রথম কিস্তিতে পাকিস্তান পাবে ১২০ কোটি ডলার। বাকি অর্থ দেওয়া হবে আগামী ৯ মাসের মধ্যে।

ডলার সংকটে ধুকতে থাকা পাকিস্তান ঋণ খেলাপি হওয়ার দুয়ারে পৌঁছে গিয়েছিল। এক মাসের আমদানি ব্যয় মেটানোর মতো ডলারও ছিল না কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে।

জুনের শুরুতে পাকিস্তান এবং আইএমএফ ৩ বিলিয়ন ডলারের স্টাফ-লেভেল চুক্তিতে পৌঁছেছিল। পরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্বাহী বোর্ড তা অনুমোদন করে।

বুধবার আইএমএফ এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতা কর্মসূচিকে সমর্থন করে ৩ বিলিয়ন ডলারের জন্য ৯ মাসের স্ট্যান্ডবাই ব্যবস্থা অনুমোদন করেছে নির্বাহী বোর্ড। দেশটি প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার অগ্রিম পাবে। বাকিটা আগামী ৯ মাসের মধ্যে পরিশোধ করা হবে।

এদিকে, আইএমএফের ঋণ পেয়ে খুশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, অর্থনীতিকে স্থিতিশীল করার চেষ্টায় এই ঋণ বড় ভূমিকা রাখবে। এটি তাৎক্ষণিক থেকে মধ্যমেয়াদী অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করবে।

পাকিস্তানের বেশিরভাগ অংশ গত বছর বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া উচ্চ মুদ্রাস্ফীতি এবং সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে স্মরণকালের ভয়াবহ সংকটে ধুঁকছে দেশটি। চলতি সপ্তাহে মিত্র সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকেও তহবিল পেয়েছে পাকিস্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১০

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১১

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১২

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৩

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৪

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৬

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৭

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৮

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৯

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

২০
X