কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সেনাপ্রধানের সঙ্গে বসবে পিটিআই, মুক্তি মিলবে ইমরান খানের?

ইমরান খান ও পাকিস্তানের সেনাপ্রধান। ছবি : সংগৃহীত
ইমরান খান ও পাকিস্তানের সেনাপ্রধান। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান। দীর্ঘ সময় তার কারাবাসের মধ্যে ঘটে গেছে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা। দেশটিতে জাতীয় নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। নতুন সরকারও গঠিত হয়েছে পাকিস্তানে। এমন পরিস্থিতিতে সেনাপ্রধান ও গোয়েন্দাপ্রধানের সঙ্গে বৈঠকের কথা জানিয়েছে তার দল। শুক্রবার (২৬ এপ্রিল) পিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের রাজনীতি বরাবরই নাটকীয়তায় ঠাসা। নির্বাচনের পর সেনাপ্রধান ও গোয়েন্দাপ্রধানের সঙ্গে পিটিআইয়ের বৈঠকের ফলে উঁকি দিচ্ছে নানা প্রশ্ন। এমনকি জল্পনা কল্পনার স্রষ্টি হয়েছে ইমরান খানের মুক্তি নিয়ে।

শুক্রবার পাকিস্তানের জিও নিউজের এক অনুষ্ঠানে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা আনার উপায় সম্পর্কে জানতে চাইলে পিটিআইয়ের সিনিয়র নেতা শাহরিয়ার আফ্রিদি জানান, তার দল শিগগিরই সেনাপ্রধান ও গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মহাপরিচালকের সঙ্গে বৈঠক করবে। তবে গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে তাদের সঙ্গে কোনো আলোচনা হবে না।

পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন দল পিএমএল-এনের নেতৃত্বাধীন সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাখ্যান করা একদল লোকের মাধ্যমে গঠিত। দূর থেকে অন্য কেউ তাদের নিয়ন্ত্রণ করে। তারা ফরম ৪৭-এর মাধ্যমে পার্লামেন্টে প্রবেশ করেছে। এ ছাড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানও তাদের সমর্থন দিয়েছে।

সংলাপ ও সমঝোতার বিষয়ে তিনি বলেন, দেশবাসী যাদের প্রত্যাখ্যান করেছে তাদের সঙ্গে সংলাপে বসে কোনো লাভ নেই। ইমরান খান কোনো এনআরও (দায়মুক্তি) চান না। আমরা পাকিস্তারেন উন্নতির জন্য সংলাপ চাই।

তিনি আরও বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান দেশের ভালোর জন্য সব অংশীজনের সঙ্গে বসতে চান। তবে তিনি কোনো সাড়া পাননি।

পিটিআইয়ের এ সিনিয়র নেতা বলেন, তার দল শিগগিরই সেনাপ্রধান ও গোয়েন্দাপ্রধানের সঙ্গে আলোচনায় বসবে। তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি। এ ছাড়া ইমরান খানের মুক্তি নিয়ে বৈঠকে কোনো আলোচনা হবে কিনা তাও তিনি জানাননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১০

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১১

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১২

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৪

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৫

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৬

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৭

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৮

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৯

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

২০
X