কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ১০:৫৭ এএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

ইমরান খানের ওপর বড় নিষেধাজ্ঞা আদালতের

ইমরান খান। ছবি : সংগৃহীত
ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে দেশের শক্তিশালী সেনাবাহিনী এবং বিচার বিভাগের বিরুদ্ধে কথা বলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন একটি আদালত। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানবিরোধী তাদের উসকানিমূলক কথাবার্তা ও বিবৃতি অতিরিক্ত গুরুত্ব না দেওয়ার জন্য দেশের গণমাধ্যমের প্রতি অনুরোধ করা হয়েছে। খবর দ্য ডনের।

গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ইসলামাবাদের জবাবদিহি আদালতের বিচারক রানা নাসির জাভেদ এই নির্দেশনা দিয়েছেন। আল-কাদির ট্রাস্ট মামলার সুষ্ঠু বিচার চেয়ে একটি পিটিশন নিষ্পত্তি করার সময় পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ও তার স্ত্রীকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলার ওপর নিষেধাজ্ঞা দেন তিনি।

আদালতের আদেশ অনুসারে, ইমরান খান সেনাবাহিনী ও বিচার বিভাগসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে উসকানিমূলক রাজনৈতিক বিবৃতি দেন, এসব বিবৃতি শুধু বিচারব্যবস্থাকে ব্যাহত করে না বরং বিচারিক কার্যাবলি তথা ন্যায়বিচার প্রদানে বাধা দেওয়ার শামিল।

আদালতের মর্যাদা ক্ষুণ্ন করতে পারে, এমন বিবৃতি প্রদান থেকে বিরত থাকতে প্রসিকিউশন, অভিযুক্ত ও তাদের কৌঁসুলির প্রতি আহ্বান জানানো হয়েছে।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের নিশানা করে রাজনৈতিক ও উসকানিমূলক বিবৃতি প্রকাশ করা থেকে বিরত থাকতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিচারক রানা নাসির জাভেদ। এ ছাড়া এই বিষয়ে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির (পেমরা) নির্দেশিকা মেনে চলা আহ্বান জানিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X