কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৪, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কনেকে ইমরান খানের ফ্রেমে বাঁধা ছবি উপহার দিলেন বর

নববধূকে উপহার দেওয়া ইমরান খানের ফ্রেমে বাঁধা ছবি। ছবি : সংগৃহীত
নববধূকে উপহার দেওয়া ইমরান খানের ফ্রেমে বাঁধা ছবি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের কারাগারে আটক রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে মানুষের হৃদয়ে তার জায়গা একটুও ছোট হয়নি। দেশজুড়ে তার রয়েছে অসংখ্য ভক্ত-সমর্থক। ইমরান খানের প্রতি ভালোবাসা প্রকাশ করতে নানা সময়ে নানান কিছু করেন তারা। সম্প্রতি এমনই আরেক ঘটনার সাক্ষী হয়েছেন পাকিস্তানের একটি বিয়ের অনুষ্ঠানের অতিথিরা। বিয়ের দিনে নববধূর জন্য কেনা উপহারটি খুলতেই দেখা গেল ইমরান খানের একটি ফ্রেমে বাঁধা ছবি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের কনেকে ইমরান খানের ফ্রেমবন্দি ছবি উপহার দিচ্ছেন বর। এই অপ্রত্যাশিত উপহারটি দেখে আনন্দ প্রকাশ করে হাসিতে ফেটে পড়েন কনে এবং বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

ভিডিওতে দেখা গেছে, বর মঞ্চে দাঁড়িয়ে আছেন। তিনি তার নববধূর জন্য কেনা উপহারটির মোড়ক খুলছেন। এটির ভিতরে কী আছে, তা লক্ষ করার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নববধূ। এরপর বর গর্বের সঙ্গে বিয়ের অতিথিদের সামনে ইমরান খানের ফ্রেম করা ছবিটি ঘুরিয়ে ধরেন। উপহার দেখে আনন্দ প্রকাশ করে হাসিতে ফেটে পড়েন অতিথিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১০

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১১

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১২

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৩

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৪

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১৫

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

১৬

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

১৭

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

১৮

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

১৯

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

২০
X