মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০১:১৬ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নিজেদের উপকূল রক্ষায় নড়েচড়ে বসেছে ভেনেজুয়েলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলা উপকূলরক্ষা বাড়াতে সামরিক মহড়া পরিচালনা করছে। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক উপস্থিতি ও সম্ভাব্য ‘গোপন অভিযান’ থেকে প্রতিরক্ষা জোরদার করতে এ পদক্ষেপ নিয়েছে দেশটি। শনিবার (২৫ অক্টোবর) এ কথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো।

পেন্টাগনের বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ মোতায়েনের একদিন পর কাড়াকাস এ মহড়া ঘোষণা করে। পাদ্রিনো বলেন, মহড়া শুরু হয়েছে এবং এটি উপকূলীয় নিরাপত্তা, মাদক পাচার ও গোপন হামলা প্রতিহত করার লক্ষ্য নিয়ে ৭২ ঘণ্টার জন্য চলছে।

ওয়াশিংটন বলছে, ২ সেপ্টেম্বর থেকে মাদকচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে অন্তত ৪৩ জন নিহত হয়েছে। একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিআইএকে ভেনেজুয়েলায় গোপন অভিযান করার অনুমোদন দিয়েছেন। স্থল অভিযানের কথাও বিবেচনা করা হচ্ছে বলে জানানো হয়েছে।

ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টিভিতে দেখা গেছে, উপকূলে রাশিয়ান ইগলা-এস ধরনের কাঁধে নিক্ষেপযোগ্য বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র বহনরত মিলিশিয়া সদস্যদের ছবি।

এরই মধ্যে মার্কিনপক্ষ যৌথ মহড়া চালাতে ও অঞ্চলে জাহাজ পাঠাতে এগোচ্ছে। যুক্তরাষ্ট্রের ইউএসএস গ্রেভলি শিগগিরই ট্রিনিদাদ ও টোবাগোতে পৌঁছে পাঁচ দিনের যৌথ মহড়ায় অংশ নেবে এবং ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড বহরে যোগ দেবে। সূত্র: এএফপি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X