কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৩:০০ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

১১তম আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সম্মেলনে বিজয়ী ব্র্যাকইউ, ইউল্যাব ও এসএমইউসিটি

১১তম আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সম্মেলনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। সৌজন্য ছবি
১১তম আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সম্মেলনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। সৌজন্য ছবি

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) তাদের বার্ষিক আয়োজন আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন করেছে। এবারে ছিল আয়োজনটির ১১তম সংস্করণ। দুদিনব্যাপী অনুষ্ঠানটি ২৩ ও ২৪ অক্টোবরঅনুষ্ঠিত হয়।

এবারের সম্মেলন ছিল ফেয়ারি টেইলস ও লোকগাঁথা ঘিরে। যেখানে বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরা তাদের সম্মিলিত একাডেমিক ও সৃজনশীল প্রতিভা প্রদর্শন করেছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন এবং বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ, তারাই বাংলাদেশকে গৌরবান্বিত করবে।

একাডেমিয়ায় নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ইউল্যাবের এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, কারণ এটি শিক্ষার্থীদের সৃজনশীল ও সাংস্কৃতিক চর্চাকে উজ্জীবিত করে তোলে।

এরপর এএফএম আলাউদ্দিন খান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজয়ীদের সম্মাননা হিসেবে ক্রেস্ট, স্বীকৃতির সনদ এবং অর্থ পুরস্কার প্রদান করা হয়।

ব্র্যাক ইউনিভার্সিটির রোমানা রুহিন হৃদি অর্জন করেন সেরা গবেষণাপত্র পুরস্কার, এবং ইউল্যাবের রাইসা আনান পান রানারআপ গবেষণাপত্র পুরস্কার।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় ইউল্যাবের প্রযোজনা “The Rizzlers of Fairy Tales” চ্যাম্পিয়ন হয় ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির পরিবেশনা “What is Beauty and Who is the Beast?” অর্জন করে রানারআপ পুরস্কার।

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজের সহযোগী অধ্যাপক ড. সরকার হাসান আল জায়েদ ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক রাবিতা রহমান গবেষণাপত্রগুলো মূল্যায়ন করেন এবং সাংস্কৃতিক পরিবেশনাগুলো বিচার করেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ-লিটরেচারের চেয়ার অধ্যাপক আব্দুস সেলিম ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজের অ্যাডভাইজার অধ্যাপক রাজিয়া সুলতানা খান।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

১০

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

১১

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

১৩

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

১৪

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

১৫

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

১৬

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

১৭

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

১৯

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

২০
X