কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় আপত্তি নেই যুক্তরাজ্যের

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় আপত্তি তুলে নিল যুক্তরাজ্য। ছবি : সংগৃহীত
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় আপত্তি তুলে নিল যুক্তরাজ্য। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিতে নিজেদের আপত্তি প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য। এতে করে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানা জারির পথ সুগম হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ১০নং ডাউনিং স্ট্রিট আপত্তি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রীর দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, পরোয়ানা জারির ক্ষেত্রে আইসিসির এখতিয়ার থাকা নিয়ে তারা যে আপত্তি করেছিলেন সেটি তুলে নিচ্ছেন। শুক্রবার এই ঘোষণা দেয় ব্রিটেন।

গাজায় ইসরায়েলের আগ্রাসনের ঘটনায় নেতানিয়াহু এবং তার সহযোগী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান। এ ছাড়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের তিন নেতার বিরুদ্ধেও যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা জারির আবেদন করেন তিনি।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাজ্য আপত্তি প্রত্যাহার করার অর্থ হলো আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করতে পারে। এতে করে যদি নেতানিয়াহু অন্য কোনো দেশে যান তাহলে তিনি গ্রেপ্তার হতে পারেন।

গেল মে মাসে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক আইসিসির প্রসিকিউটর করিম খানের সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, আদালতের এখতিয়ার নিয়ে চ্যালেঞ্জ জানাবেন তিনি। তবে এবার ব্রিটেনের নতুন সরকার সেই আপত্তি থেকে সরে আসল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬- ২০২৭ মেয়াদের জন্য আইসিএবির সভাপতি ও ৪ সহসভাপতি নির্বাচিত

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুবি: খুবি উপাচার্য

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন ইশতিয়াক 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা 

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগ

১০

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টে ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাল এম-ট্যাব

১১

চুক্তি বাস্তবায়ন ও জব্দ অর্থ উদ্ধারে কাতারের সঙ্গে বৈঠকে বসছে ইরান

১২

উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক

১৩

চট্টগ্রামে নতুন থানা ও উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

১৪

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭১ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

১৬

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে যুবককে গুলি

১৭

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

১৮

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৯

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

২০
X