কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছামৃত্যুর বিলে সমর্থন যুক্তরাজ্যে, আইন হতে পারে শিগগিরই

স্বেচ্ছামৃত্যুর বৈধতা নিয়ে বিলটির পক্ষে-বিপক্ষে আলোচনার জন্ম দিয়েছে। ছবি : সংগৃহীত
স্বেচ্ছামৃত্যুর বৈধতা নিয়ে বিলটির পক্ষে-বিপক্ষে আলোচনার জন্ম দিয়েছে। ছবি : সংগৃহীত

স্বেচ্ছামৃত্যুর বৈধতা দেওয়ার লক্ষ্যে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষে উত্থাপিত একটি বিলের পক্ষে সমর্থন জানিয়েছেন বেশিরভাগ এমপি। এ ঘটনায় ইংল্যান্ড এবং ওয়েলসে এই বিষয়টি আইনি স্বীকৃতি পেতে পারে বলে মনে করা হচ্ছে।

শুক্রবার (২৯ নভেম্বর) হাউস অব কমন্সে অনুষ্ঠিত ভোটাভুটিতে বিলটির পক্ষে ৩৩০ এমপি এবং বিপক্ষে ২৭৫ জন ভোট দেন। খবর বিবিসি।

বিলটি আইনে পরিণত হলে গুরুতর অসুস্থ ও নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা চিকিৎসকদের সহায়তায় শান্তিপূর্ণভাবে জীবনাবসানের সুযোগ পাবেন। তবে এ সুবিধা পেতে হলে রোগীর অবশ্যই নিরাময়ের সম্ভাবনা না থাকা এবং ছয় মাসের বেশি বেঁচে থাকার সম্ভাবনা থাকতে হবে।

বিলের সমর্থকরা এটিকে মানবিক উদ্যোগ হিসেবে তুলে ধরছেন। তাদের মতে, অসুস্থ ব্যক্তিদের যন্ত্রণামুক্ত জীবনাবসান এবং মৃত্যুর সময় ও পদ্ধতি নির্ধারণের অধিকার থাকা উচিত। এটি তাদের আত্মসম্মান এবং স্বাধীনতাকে সমুন্নত রাখবে।

বিলটি নিয়ে সমালোচনাও কম নয়। বিরোধীদের আশঙ্কা, এটি আইনে পরিণত হলে দুর্বল ও অসুস্থ ব্যক্তিরা পারিবারিক কিংবা সামাজিক চাপের মুখে স্বেচ্ছামৃত্যু বেছে নিতে বাধ্য হতে পারেন। ফলে এ আইন সমাজে নৈতিক জটিলতা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

বিলটি এখন কমিটি পর্যায়ে যাবে, যেখানে সংশোধনী আনার সুযোগ রয়েছে। এরপর এটি চূড়ান্ত অনুমোদনের জন্য হাউস অব কমন্স এবং উচ্চকক্ষ হাউস অব লর্ডসে পাঠানো হবে। অনুমোদন পেতে আগামী বছর পর্যন্ত সময় লাগতে পারে।

উল্লেখ্য, স্বেচ্ছামৃত্যু ইতোমধ্যে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্পেন এবং অস্ট্রিয়ার মতো দেশগুলোতে বৈধ করা হয়েছে। ২০১৫ সালে এসব দেশে সংশ্লিষ্ট আইন পাস হয়।

ব্রিটেনে এই বিল নিয়ে বিতর্ক তুঙ্গে। এটি পাস হলে, এটি হবে দেশের স্বাস্থ্যসেবা ও সামাজিক নীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড়। বিলটির ভবিষ্যৎ নিয়ে জনগণের মধ্যে কৌতূহল ও আলোচনার ঝড় বইছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রধানমন্ত্রী ও চীনা পানিসম্পদমন্ত্রীর বৈঠক / তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

অনন্য হ্যাটট্রিক রেকর্ডের কাছে ভিনিসিয়ুস, গড়লেন অসাধারণ কীর্তি

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

১০

পিপলস ইনস্যুরেন্সের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

১১

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

১২

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

১৩

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

১৪

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

১৫

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৬

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

১৭

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

১৮

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

১৯

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

২০
X