বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১০:৩৭ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৯:০৩ এএম
অনলাইন সংস্করণ

টেক্সাসে ভয়াবহ বন্যার সর্বশেষ অবস্থা

বন্যায় ক্ষতিগ্রস্ত একাট এলাকা। ছবি : সংগৃহীত
বন্যায় ক্ষতিগ্রস্ত একাট এলাকা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১তে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত ৪১ জন। গত শুক্রবার (৪ জুলাই) টানা ভারি বর্ষণের পর স্যান অ্যান্টোনিও শহরের গুয়াদালুপ নদীর পানি হঠাৎ বেড়ে গেলে এই দুর্যোগের সৃষ্টি হয়। খবর বিবিসি।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টির নদীতীরবর্তী গ্রীষ্মকালীন শিবির ‘ক্যাম্প মিস্টিক’। প্লাবিত এই ক্যাম্পেই প্রাণহানির ঘটনা সবচেয়ে বেশি। এ বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৮১ জন, যাদের মধ্যে ২৮ জনই শিশু। নিখোঁজ রয়েছেন আরও ১০ জন কিশোরী ও একজন তত্ত্বাবধায়ক। স্থানীয় প্রশাসন আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

শুক্রবার ভোরে মাত্র ৪৫ মিনিটের ব্যবধানে গুয়াদালুপ নদীর পানি এক লাফে ২৬ ফুট (প্রায় ৮ মিটার) বেড়ে যায়। তখন ক্যাম্প মিস্টিকে অবস্থান করছিল প্রায় ৭৫০ জন কিশোর-কিশোরী। যদিও অধিকাংশকে সময়মতো সরিয়ে নেওয়া সম্ভব হয়। তবে অল্প সময়ের মধ্যেই ভেসে যায় ক্যাম্পের অনেকাংশ এলাকা।

স্থানীয় প্রশাসন জানায়, কাদা ও ধ্বংসস্তূপের মধ্য দিয়ে উদ্ধারকাজ চালাতে গিয়ে মারাত্মক ঝুঁকির মুখে পড়ছেন উদ্ধারকর্মীরা। বিষধর সাপ ও বিপজ্জনক পরিস্থিতিতে চলছে অভিযান। মৃতদের মধ্যে ১৮ জন প্রাপ্তবয়স্ক এবং ১০ শিশুর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

রোববার (৬ জুলাই) গভর্নর গ্রেগ অ্যাবট জানান, নিখোঁজ প্রত্যেককে খুঁজে বের করতে সব ধরনের চেষ্টা করা হবে। তিনি আরও সতর্ক করেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আরও ঝড়বৃষ্টি হতে পারে, যা উদ্ধারকাজে বিঘ্ন ঘটাতে পারে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কের কাউন্টিকে ‘বড় ধরনের দুর্যোগ অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছেন। সেখানে ইতিমধ্যেই ফেডারেল জরুরি ব্যবস্থাপনা সংস্থা (FEMA) সক্রিয় হয়ে উঠেছে। প্রেসিডেন্ট জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণে তিনি সম্ভবত আগামী শুক্রবার টেক্সাস সফর করবেন।

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে স্থানীয় বাসিন্দারাও এগিয়ে এসেছেন। কেউ আশ্রয় দিচ্ছেন, কেউ রান্না করে খাবার দিচ্ছেন, আবার কেউ ত্রাণ ও পোশাক সংগ্রহে যুক্ত হয়েছেন। বিপদের সময় একে অন্যের পাশে দাঁড়ানো এই মানবিকতা টেক্সাসবাসীর সংকটকালীন ঐক্যের প্রতিচ্ছবি।

গাছপালা উপড়ে যাওয়া, গাড়ি উল্টে যাওয়া এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাজুড়ে হেলিকপ্টার, ড্রোন এবং বিশেষ যান ব্যবহার করে উদ্ধারকাজ চলছে। কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি এখনও বিপজ্জনক এবং সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X