কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

থাই-কম্বোডিয়া সংঘাতের জন্য পশ্চিমাদের দুষল চীন

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি : সংগৃহীত
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি : সংগৃহীত

দ্বিতীয় দিনের মতো চলছে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত সংঘাত। শুক্রবার (২৫ জুলাই) সকাল থেকে শুরু হওয়া নতুন পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষ ভারী অস্ত্র ব্যবহার করছে। ফলে ওই অঞ্চলে এখন সর্বাত্মক যুদ্ধের দামামা বাজছে। ইস্যুটি উদ্বিগ্ন করেছে চীনকে। সমাধানের আগ্রহ জানিয়ে চীন বলেছে, এ সংঘাতের জন্য দায়ী পশ্চিমারা।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বিরোধের ‘মূল কারণ’ পশ্চিমা উপনিবেশবাদের ফল। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে পরিস্থিতির উত্তেজনা কমাতে বেইজিং গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত। খবর আলজাজিরার।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতি অনুসারে, বেইজিংয়ে আসিয়ান মহাসচিব কাও কিম হোর্নের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, এ সমস্যার মূল কারণ- অতীতে পশ্চিমা উপনিবেশবাদীদের রেখে যাওয়া দীর্ঘস্থায়ী পরিণতির মধ্যে নিহিত। এখন এটি শান্তভাবে মোকাবিলা করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

হতাহতের ঘটনা গভীরভাবে বেদনাদায়ক এবং উদ্বেগজনক উল্লেখ করে ওয়াং বলেন, চীন সংকট সমাধানে সহায়তা করার জন্য একটি ন্যায্য এবং নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চায়।

দুই প্রতিবেশীর বিরোধপূর্ণ আঞ্চলিক দাবি মূলত ১৯০৭ সালে ফরাসি ঔপনিবেশিক শাসনের অধীনে আঁকা একটি মানচিত্র থেকে উদ্ভূত, যা কম্বোডিয়াকে থাইল্যান্ড থেকে আলাদা করার জন্য ব্যবহৃত হয়েছিল।

কম্বোডিয়া মানচিত্রটিকে বিরোধপূর্ণ অঞ্চল দাবি করার জন্য একটি প্রমাণ হিসেবে ব্যবহার করেছে। অপরদিকে থাইল্যান্ড মানচিত্রটি ভুল বলে যুক্তি দিচ্ছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X