কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৭:১৬ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ
কম্বোডিয়ার হামলা

সীমান্তবর্তী গ্রাম থেকে পালাচ্ছেন থাই নাগরিকরা

সরে যাচ্ছেন বাসিন্দারা। ছবি : সংগৃহীত
সরে যাচ্ছেন বাসিন্দারা। ছবি : সংগৃহীত

কম্বোডিয়ার হামলায় থাইল্যান্ডে সেনাসহ ১২ জন নিহত হয়েছেন। এরপর থাই বাহিনী যুদ্ধবিমান দিয়ে পাল্টা হামলা চালালেও গোলাবর্ষণ থামায়নি কম্বোডিয়া। সূত্র বলছে, দুই দেশের বাহিনী পাল্টাপাল্টি বড় হামলার প্রস্তুতি নিচ্ছে।

সংঘাত তীব্রতর হওয়ায় দুই দেশই সীমান্ত প্রদেশের সব স্কুল বন্ধ ঘোষণা করেছে। সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। তবে সরকারি সাহায্যের অপেক্ষা না করে যার যার মতো পালাচ্ছেন থাই নাগরিকরা।

এ সংক্রান্ত ফুটেজে দেখা যাচ্ছে থাইল্যান্ডের নাগরিকরা সীমান্তবর্তী গ্রামগুলো থেকে পালিয়ে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এবং আলজাজিরা দ্বারা যাচাই করা ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, শত শত পলায়নরত মানুষকে রাস্তাঘাটে দেখা যাচ্ছে। তাদের জিনিসপত্র ভর্তি বাক্স এবং ব্যাগ বহন করতে দেখা গেছে।

অন্যান্য ভিডিওগুলোতে, হাজার হাজার মানুষকে একটি বড় টারপলিন আশ্রয়ের নিচে বসে থাকতে এবং দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। সামরিক কর্মীরা পলায়নরত এবং আশ্রয়প্রার্থীদের পরিস্থিতি তদারকি করছে। খোলা হচ্ছে নতুন নতুন আশ্রয়কেন্দ্র।

আশ্রয়কেন্দ্রে সংকুলান না হওয়ায় চারপাশে ছোট ছোট তাঁবুর টাঙানো হয়েছে। সেখানে আশ্রয় পেতে অসংখ্য মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। যেখানে মনে হচ্ছে কোনো ধরনের নিবন্ধন প্রক্রিয়া চলছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X