সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিয়েবাড়িতে ২ পক্ষের নারীদের তর্কযুদ্ধ, অতঃপর...

বিয়েবাড়ি। ছবি : কালবেলা
বিয়েবাড়ি। ছবি : কালবেলা

বিয়েবাড়িতে বরযাত্রীদের খাবার রেডি। রেডি বরের জন্য ডিসকভার বাইকও। এক হাজার টাকা দিয়ে গেট পার হলেও বিপত্তি ঘটে সাবান, স্নো না দেওয়ায়। এ নিয়ে শুরু হয় ২ পক্ষের নারীদের তর্কযুদ্ধ। আর তাতেই পণ্ড হয় বিয়ের অনুষ্ঠান। এরপর বিয়ে না করে চলে যেতে চাইলে আটক করা হয় বর পক্ষকে। পরে দিনভর সালিশি বৈঠকের মাধ্যমে মুচলেকা দিয়ে বিয়ে হলেও নতুন বাইকসহ উপহারের বাকি কিছুই পায়নি বরপক্ষ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জের ছাপড়হাটি ইউনিয়নের খামার পাঁচগাছি গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৫ জুলাই) দিনভর সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়।

ঘটনাস্থলে উপস্থিত লোকদের তথ্যানুযায়ী, উপজেলার খামার পাঁচগাছি গ্রামের আনারুল ইসলামের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয় সর্বানন্দ ইউনিয়নের খানাবাড়ি এলাকার ইয়াকুব আলীর ছেলে ইউনুস আলীর। প্রস্তুতি হিসেবে কনের বাবা আয়োজন করেন সবকিছু। বরপক্ষের শ’খানেক লোকের জন্য রান্না করা হয়, বিরিয়ানি, গরুর মাংস, মাছ ভাজা, ডিম ও পায়েস। বাদ রাখেননি বরকে উপঢৌকন হিসেবে দেওয়ার জন্য ডিসকভার বাইকও।

কথা অনুযায়ী, রাতে যথারীতি আসেন বরপক্ষ। গেটে ১ হাজার টাকা দিয়ে প্রবেশ করেন তারা। বরপক্ষের নারীরা যান কনের নিকট। দেন কনের জন্য নিয়ে আসা কসমেটিকস সামগ্রী। সবকিছু ঠিকঠাক আছে কি না, তা যাচাই করেন কনেপক্ষের নারীরা। এ সময় সাবান, স্নো, পাউডার না দেখে চোখ কপালে ওঠে তাদের। শুরু হয় রীতিমতো তর্কযুদ্ধ। পরে তাতে যোগ দেন উভয় পক্ষের লোকজন। একপর্যায়ে কনেপক্ষের লোকজন মারমুখী আচরণ করলে বিয়ে না করেই বাড়ির পথ ধরেন বরপক্ষ। আর বিয়ে না করে ফিরতে চাইলে আটক করা হয় তাদের।

শুক্রবার সরেজমিনে দেখা যায়, অতিথিদের জন্য রান্না করা খাবার সব নষ্ট হয়ে গেছে। দিনে বরযাত্রীদের আটক ও বিয়ের বিষয় নিয়ে সালিশ বসেছে ওই বাড়িতে।

ঘটনাস্থলে উপস্থিত ঘটক কালবেলাকে বলেন, ‘বিয়ে না করে চলে যেতে চাইলে আমরা বরপক্ষকে আটক করি। সামান্য সাবান নিয়ে ঘটনা। সাবান না থাকায় মেয়েপক্ষ বললে তারা বলেন, কোনো ডিমান্ড দেন নাই, আবার কী? পরে মোটরসাইকেল দিলে তারা বিয়ে না করেই চলে যেতে চায়। এ জন্য তাদের আটক করি।’

কনের খালু বলেন, ‘কসমেটিকস নিয়ে পা দিয়ে লাথি দিয়েছে। বিয়ে না করে গাড়িতে উঠতে চাইলে তাদের সারারাত আটকে রাখি।’

বরের বড় ভাই আবু সাঈদ বলেন, ‘কসমেটিকস নিয়ে আমাদের আটক করা হয়। এখন চেয়ারম্যান, মেম্বারদের নিয়ে মিটিংয়ে তারা শর্তসাপেক্ষে বিয়ে দিতে রাজি হয়েছে। অর্থাৎ মেয়ের ওপর কোনো অত্যাচার করা যাবে না। আর মোটরসাইকেলসহ যা দেওয়ার কথা ছিল তাও আর দেবে না বলে জানিয়েছে।’

সালিশি বৈঠকে উপস্থিত থাকা ছাপড়হাটি ইউপি মেম্বার মো. মজনু মিয়া বলেন, ‘কসমেটিকস নিয়ে ঘটনা। এটা উভয় পক্ষের ভুল বোঝাবুঝি। সমাধান হচ্ছে। বিয়ে করে বউ নিয়ে যাবে।’

সর্বানন্দ ইউনিয়নের চেয়ারম্যান মো. জহুরুল হক বলেন, ‘বিষয়টি সমাধান হয়েছে। আমরা বিয়ে পড়িয়ে খাওয়া-দাওয়া করে যাব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X