রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি চাচ্ছে কম্বোডিয়া, সীমান্তে শক্তি বাড়াচ্ছে থাইল্যান্ড

সীমান্ত এলাকায় কম্বোডিয়ার রকেট লঞ্চার। ছবি : সংগৃহীত
সীমান্ত এলাকায় কম্বোডিয়ার রকেট লঞ্চার। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের সঙ্গে সংঘাত নিরসনে যুদ্ধবিরতি প্রস্তাবকে সমর্থন করেছে কম্বোডিয়া। এখন তারা থাইল্যান্ডের সম্মতির অপেক্ষা করছে। তবে থাইল্যান্ডের পক্ষ থেকে এখনও কোনো সম্মতি আসেনি। বরং সীমান্তে শক্তি বাড়াচ্ছে তারা। খবর রয়টার্সের।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত শুক্রবার বলেছেন, তিনি থাইল্যান্ডের সাথে যুদ্ধবিরতির জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রস্তাবকে সমর্থন করেছেন। এ নিয়ে আলোচনা চলছে।

দুই দক্ষিণ-পূর্ব এশীয় প্রতিবেশী বর্তমানে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে তীব্র সংঘাতে জড়িয়ে পড়েছে। যা সমাধানের জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উদ্যোগ নিয়েছেন। আঞ্চলিক ব্লক আসিয়ানের সভাপতিও তিনি।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী একটি ফেসবুক পোস্টে বলেছেন, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বর্তমান সশস্ত্র সংঘাত সমাধানের মূল চাবিকাঠি হলো থাই পক্ষের যুদ্ধবিরতি মেনে নেওয়ার প্রকৃত ইচ্ছা।

এদিকে চীনও মধ্যস্থতার মাধ্যমে সংঘাত নিরসনে আগ্রহী। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বিরোধের ‘মূল কারণ’ পশ্চিমা উপনিবেশবাদের ফল। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে পরিস্থিতির উত্তেজনা কমাতে বেইজিং গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতি অনুসারে, বেইজিংয়ে আসিয়ান মহাসচিব কাও কিম হোর্নের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, এ সমস্যার মূল কারণ- অতীতে পশ্চিমা উপনিবেশবাদীদের রেখে যাওয়া দীর্ঘস্থায়ী পরিণতির মধ্যে নিহিত। এখন এটি শান্তভাবে মোকাবিলা করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

হতাহতের ঘটনা গভীরভাবে বেদনাদায়ক এবং উদ্বেগজনক উল্লেখ করে ওয়াং বলেন, চীন সংকট সমাধানে সহায়তা করার জন্য একটি ন্যায্য এবং নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চায়।

দ্বিতীয় দিনের মতো চলছে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত সংঘাত। শুক্রবার (২৫ জুলাই) সকাল থেকে শুরু হওয়া নতুন পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষ ভারী অস্ত্র ব্যবহার করছে। ফলে ওই অঞ্চলে এখন সর্বাত্মক যুদ্ধের দামামা বাজছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X