কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কম্বোডিয়ার

পাহারারত থাই সেনা। ছবি : আনাদোলু এজেন্সি
পাহারারত থাই সেনা। ছবি : আনাদোলু এজেন্সি

থাইল্যান্ডের বিরুদ্ধে ‘নৃশংস আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা’র অভিযোগ করেছে কম্বোডিয়া। কম্বোডিয়ার সরকারের মুখপাত্র ইউনিটের প্রধান পেন বোনা এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন।

শুক্রবার (২৫ জুলাই) আলজাজিরা কম্বোডিয়ার গণমাধ্যমের বরাতে পেন বোনার বক্তব্য প্রচার করে। কম্বোডিয়া সরকারের মুখপাত্র ইউনিটের প্রধান পেন বোনা জানান, থাইল্যান্ড ভারী অস্ত্র ব্যবহার এবং বেসামরিক এলাকায় বোমা হামলা করেছে।

কম্বোডিয়ার গণমাধ্যম এক সংবাদ সম্মেলনে তাকে উদ্ধৃত করে বলেছে, কম্বোডিয়া থাই সেনাবাহিনীর আগ্রাসনের শিকার, যাদের উদ্দেশ্য কম্বোডিয়ার জমি দখলের সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষা পূরণ করা।

তিনি আরও বলেন, তাছাড়া, থাই সশস্ত্র বাহিনী ভারী অস্ত্র ব্যবহার করেছে। যার মধ্যে রয়েছে বেসামরিক লক্ষ্যবস্তুতে বিমান থেকে বোমা ফেলা। ফলে প্রিয়াহ ভিহিয়ার এবং ওদ্দার মিঞ্চে প্রদেশে গুরুতর দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এটি একটি নৃশংস আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

অপরদিকে থাইল্যান্ডও কম্বোডিয়ার বিরুদ্ধে বেসামরিক লোকদের এলাকায় আক্রমণ এবং হতাহতের অভিযোগ করেছে। দুপক্ষই একে অপরকে যুদ্ধ শুরু করার জন্য দায়ী করেছে।

এদিকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে নতুন করে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালেও গোলাগুলি ও ভারী অস্ত্রের ব্যবহারের খবর জানিয়েছে থাই সেনাবাহিনী। তারা জানায়, কম্বোডিয়া বিএম-২১ রকেটসহ ভারী অস্ত্র ব্যবহার করে ব্যাপক গোলাবর্ষণ চালিয়েছে, এর জবাবে পাল্টা হামলা চালিয়েছে থাই বাহিনী।

গতকাল বৃহস্পতিবার সীমান্তে উভয় পক্ষের গোলাবর্ষণে সেনাসহ অন্তত ১২ জন নিহত হওয়ার পর থাইল্যান্ড ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করে, যার মধ্যে একটি কম্বোডিয়ার সামরিক অবস্থানে বোমা হামলা চালায়।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X