কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০২:৪৪ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
যুক্তরাজ্য 

কারিগরি ত্রুটিতে ১২০টির বেশি ফ্লাইট বাতিল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থার (এনএটিএস) কারিগরি ত্রুটির কারণে বুধবার দেশটির বিভিন্ন বিমানবন্দরে ১২০টিরও বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন এবং বিমান সংস্থাগুলোর মধ্যে ক্ষোভ দেখা দেয়। খবর এএফপির।

এনএটিএস জানায়, লন্ডনের হিথ্রো, গ্যাটউইক ও এডিনবরা বিমানবন্দর এই সমস্যায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়। লন্ডনের আকাশসীমায় উড়োজাহাজ চলাচল সীমিত করা হলেও ত্রুটিটি দ্রুত ঠিক করা হয়।

সিরিয়াম নামের একটি বিশ্লেষক প্রতিষ্ঠান জানায়, বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ৬৭টি ছাড়ার ফ্লাইট ও ৫৫টি আগমনী ফ্লাইট বাতিল হয়। অনেক ফ্লাইটকে অন্য বিমানবন্দরে পাঠানো হয়।

২০২৩ সালে এনএটিএস একটি বড় ধরনের সিস্টেম বিভ্রাটে পড়েছিল। এবারও গ্রীষ্মকালীন ছুটির ব্যস্ত সময়ে একই রকম সমস্যায় যাত্রীরা বিপাকে পড়েছেন।

রায়ানএয়ারের কর্মকর্তা নিল ম্যাকমাহন এ ঘটনায় এনএটিএস প্রধান মার্টিন রোল্ফ-এর পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেন, ২০২৩ সালের অভিজ্ঞতা থেকেও শিক্ষা নেওয়া হয়নি।

ইজিজেটের কর্মকর্তা ডেভিড মরগান বলেন, এমন ব্যস্ত সময়ে যাত্রীদের কষ্টে পড়তে দেখে আমরা হতাশ। এনএটিএস কীভাবে ভবিষ্যতে এসব সমস্যা এড়াবে তা জানতে চাই।

যুক্তরাজ্যের পরিবহন বিভাগ জানায়, তারা এনএটিএসের সঙ্গে মিলে ঘটনার কারণ খুঁজে বের করছে এবং ভবিষ্যতে যাতে এমন না হয়, সে ব্যবস্থা নিচ্ছে।

এনএটিএস জানায়, ত্রুটিটি সোয়ানউইক অঞ্চলের কন্ট্রোল সেন্টারে দেখা দেয়। স্থানীয় সময় বিকেল ৪টার দিকে সমস্যা শনাক্ত হয় এবং এক ঘণ্টার মধ্যেই সিস্টেম স্বাভাবিক হয়।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১০

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১১

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১২

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৩

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৪

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৫

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৬

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৭

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৮

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৯

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

২০
X