সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ১০:৪০ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী

বেন ওয়ালেস। ছবি : সংগৃহীত
বেন ওয়ালেস। ছবি : সংগৃহীত

চার বছর ধরে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বপালন করা বেন ওয়ালেস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মন্ত্রিসভায় পরবর্তী রদবদলের সময় প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। একইসঙ্গে পরবর্তী সাধারণ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দেন তিনি। রোববার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি জানিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যের মন্ত্রিসভায় পরবর্তী রদবদল হতে পারে। সেই রদবদলের সময় প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার মন্ত্রিসভার শীর্ষস্থানীয় কয়েকজন মন্ত্রীকে রদবদলের পরিকল্পনা করছেন বলে জানা গেছে। তবে সেটির নির্দিষ্ট কোনও তারিখ এখনও নিশ্চিত করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, বেন ওয়ালেস যুক্তরাজ্যের তিনজন প্রধানমন্ত্রীর অধীনে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাজ্য যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে বড় ভূমিকা পালন করেছেন তিনি। ওয়ালেস বলেছেন, রাজনীতির কারণে তার পরিবারের ওপর যে প্রভাব পড়েছে সে জন্যই তিনি ফ্রন্টলাইন রাজনীতি ছেড়ে দিচ্ছেন। এ ছাড়া তার মিত্ররাও জানিয়েছেন, এই সিদ্ধান্তটি ঋষি সুনাকের নেতৃত্বের প্রতি কোনো ধরনের ভাবনা থেকে নেয়নি ওয়ালেস।

বিবিসি জানায়, ওয়ালেসের মন্ত্রিসভা ছাড়ার বিষয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছে। সানডে টাইমসকে দেওয়া তার এই ঘোষণা সেই গুঞ্জনকেই নিশ্চিত করল। এর আগে গত ১৬ জুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে মন্ত্রিসভা থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন ওয়ালেস।

প্রসঙ্গত সাবেক আর্মি ক্যাপ্টেন বেন ওয়ালেস ২০০৫ সালে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন। এর আগে অবশ্য ১৯৯৯ সালে স্কটিশ পার্লামেন্টের সদস্য হওয়ার মাধ্যমে রাজনীতিতে নাম লেখান তিনি। এরপর ২০১৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সরকারের জুনিয়র মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর ২০১৯ সালে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী পদে দায়িত্ব পান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

স্পেনের একাদশ ঘোষণা

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

১০

হবিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১১

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

১২

যুদ্ধ শুরু হওয়ার পর মোজতবা খামেনির সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি: আরাগচি

১৩

ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা

১৪

কাশিমপুর কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেপ্তার

১৫

বন বিভাগের বিরুদ্ধে ১২০০ কমলা গাছ কাটার অভিযোগ

১৬

একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ

১৭

মাদক ব্যবসার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে কাঁদলেন স্বেচ্ছাসেবক দল নেতা

১৮

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেন ব্যবস্থায় যোগ দিল লিবিয়া

১৯

বহরে আসছে ২১ নতুন উড়োজাহাজ, আন্তর্জাতিক রুটও বাড়াবে ইউএস–বাংলা

২০
X