কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘ভালোবাসার ঊর্ধ্বে নয় কিছুই’, স্বামী ট্রাম্পকে নিয়ে খোলা চিঠি স্ত্রী মেলানিয়ার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার সভায় বন্দুকবাজের গুলিতে আহত হওয়ার বেশ কয়েক ঘণ্টা পর মুখ খুললেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। নিজের এক্স হ্যান্ডলে খোলা চিঠিতে যুক্তরাষ্ট্রবাসীর উদ্দেশ্যে তিনি লেখেন, রাজনৈতিক মতাদর্শের মেরামত করা প্রয়োজন। ভালোবাসার প্রতি আরও জোর দিতে হবে আমাদের। আমাদের মনে রাখা উচিত মতামতের ভিন্নতা, নীতি, রাজনৈতিক খেলা কোনোকিছুই ভালোবাসার ঊর্ধ্বে নয়।

এক্স হ্যান্ডলে মেলানিয়া ট্রাম্প লেখেন, ডোনাল্ড ট্রাম্প যখন গুলির আঘাতে পড়ে যেতে দেখছি তখন অনুভূতি হলো, আমার এবং ব্যারনের জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে।

বন্দুকবাজের গুলিতে ট্রাম্প আহত হলেও মারা গেছেন সভায় উপস্থিত এক ব্যক্তি। আরও একজন আহত হয়েছেন। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মেলানিয়া লিখেছেন, যেসব পরিবার এ জঘন্য কর্মকাণ্ডের জন্য ভুগছেন তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।

নিজের লেখায় হামলাকারী বন্দুকবাজ টমাস ক্রুককে ‘অমানুষ’ বলেছেন মেলানিয়া ট্রাম্প।

সব শেষে মেলানিয়া লিখেন, আমরা সকলেই এমন একটি পৃথিবী চাই, যেখানে সম্মান সব কিছুর আগে, পরিবার সবার প্রথমে থাকবে এবং ভালোবাসায় ভরা। পরিবর্তনের হাওয়া বইতে শুরু করছে। যারা এই খারাপ সময়ে আমাদের সমর্থন জানিয়েছেন, রাজনৈতিক মতভেদ পেরিয়ে যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ!

শনিবার পেনসিলভেনিয়ার বাটলারের এলাকায় একটি সভায় গিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্পের কথা শোনার জন্য প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। মঞ্চে উঠে কথা বলতে শুরু করেন ট্রাম্প। সেই সময়ই তার ওপর বন্দুকবাজের হামলা হয়। দেখা যায়, ট্রাম্পের ডান দিকের কানের পাশ থেকে রক্ত বেরোচ্ছে। তার মুখেও রক্ত দেখা যায়। তিনি হাত দিয়ে কান চেপে ধরেন। সভায় উপস্থিত বাকিরাও নিচু হয়ে বসে পড়েন। দ্রুত সেখান থেকে ট্রাম্পকে সরিয়ে নিয়ে যান তার নিরাপত্তারক্ষীরা।

এদিকে হোয়াইট হাউসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, এ ঘটনার মূল অভিযুক্ত নিহত। সভায় উপস্থিত এক সমর্থকের মৃত্যু হয়েছে। আরও দুজন আহত।

এফবিআই পরে জানায়, বন্দুকবাজের নাম টমাস ম্যাথিউ ক্রুক। তার বয়স ২০ বছর। পুলিশ এবং রক্ষীদের গুলিতে নিহত হয়েছেন তিনি।

ট্রাম্পের ওপর হামলার ঘটনায় হিংসার বিরুদ্ধে একজোট হয়েছে যুক্তরাষ্ট্র। শাসকদল থেকে শুরু করে বিরোধী, সব নেতারাই এই ধরনের হামলার বিরোধিতা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

১০

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

১১

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

১২

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

১৩

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

১৪

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

১৫

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১৬

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১৭

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১৮

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৯

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

২০
X