কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ১১:০৫ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পুরোনো ছবি
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পুরোনো ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাথমিক পরীক্ষায় তার দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। বুধবার (১৭ জুলাই) নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারকালে এ খবর এলো।

হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্টের দেহে ইতোমধ্যে করোনার উপসর্গ দেখা দিয়েছে। তবে এখনও তা মৃদু। চিকিৎসক জানিয়েছেন, নাক দিয়ে পানি পড়া, কাশি ও সাধারণ অসুস্থতা বোধ করছেন বাইডেন। এটিকে উপরের শ্বাসযন্ত্রের উপসর্গ হিসেবে বর্ণনা করা যায়।

এদিকে করোনা শনাক্ত হওয়ার পর নির্বাচনী প্রচার থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক এয়ারফোর্স ওয়ানে করে ডেলাওয়ার অঙ্গরাজ্যে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সে সময় তাকে স্বাভাবিক মনে হয়েছে। এমনকি সাংবাদিকদের সঙ্গেও তিনি কথা বলেন। তিনি বলেন, ‘আমি ভালো বোধ করছি।’

এমন সময় বাইডেন করোনা আক্রান্ত হলেন, যখন আগামী নির্বাচন থেকে অসুস্থতাজনিত কারণে সরে দাঁড়াতে তার ওপর চাপ বাড়ছে। এমনকি তার দলের ভেতর থেকেও বলা হচ্ছে, বার্ধক্যজনিত রোগে ভোগা বাইডেন ট্রাম্পের সঙ্গে লড়াই করতে পারছেন না। তার উচিত সরে দাঁড়িয়ে অন্য ডেমোক্রেটিককে সুযোগ করে দেওয়া।

এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জ্যঁ-পিয়েরে বলেন, প্রেসিডেন্ট এখনও ভালো আছেন। তার চিকিৎসা চলছে। এ সময় তিনি সম্পূর্ণ আইসোলেশনে থাকবেন। নিজ ঘর থেকেই রাষ্ট্রীয় কাজ সারবেন। নিয়মিত তার শারীরিক অবস্থার খোঁজ জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশকে নিয়ে চীন-ভারতের মধ্যে প্রতিযোগিতা চলছে’

রাম মন্দিরে দানের ৭ কোটি রুপি আত্মসাত, হিসাবরক্ষককে হুমকি

সমাবেশের ডাক দিয়ে মমতা বললেন, ‘৫ জন থাকলেও যাব’

লক্ষ্মীপুরে ৪ খুন / বাবার পর হারালেন মা-বোন, কেউ রইলো না সিফাতের

রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের শোডাউন না করার নির্দেশ

ডেনমার্কে লাউডস্পিকারে আজান নিষিদ্ধের পরিকল্পনা

শি জিনপিং-প্রধানমন্ত্রী বৈঠক / বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডোরের প্রস্তাব

জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা

বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন ভারতীয় ট্রাক জব্দ

বেনজীরকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশের মতো দেশ পৃথিবীতে দ্বিতীয়টি নেই: বাণিজ্যমন্ত্রী 

১১

সারিকার আক্ষেপ, 'ভালো কাজ আমার কাছে আসে কম'

১২

দেশে একের পর এক কম্পন / ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেতে করণীয়

১৩

শুধু মাদক বহনকারী নয়, গডফাদারদেরও আইনের আওতায় আনার আহ্বান মিনুর

১৪

ট্রাক-মাইক্রোবাসের মাঝখানে চাপা পড়ে জামায়াত নেতা নিহত

১৫

৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকস্: সেরা বনফুলী, চ্যাম্পিয়ন বিকেএসপি

১৬

মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের দেখা

১৭

প্রথমবার একসঙ্গে অপূর্ব-চঞ্চল-ইয়াশ, মুক্তি পেল ‘হেডলাইন’

১৮

ট্রেনে মিলল বস্তাভর্তি গাঁজা, লোকোমাস্টার আটক

১৯

চলন্ত ট্রেন মিলল ১০ লাখ টাকার হেরোইন, স্বামী-স্ত্রী আটক

২০
X