কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০৫:৫১ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ছবি : সংগৃহীত

ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৫ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এক পোস্টে তিনি এ হুমকি দেন।

সংবাদমাধ্যম আলআরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, ইরান যদি আমাকে হত্যা করে তাহলে আমি আশা করব যে যুক্তরাষ্ট্র ইরানকে পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে। আর এমনটি না হলে মার্কিন নেতাদের নির্বোধ কাপুরুষ হিসেবে বিবেচেনা করা হবে। ইরানের বিরুদ্ধে এমনটি করার সম্ভাবনা সবসময় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে গত বুধবার (২৪ জুলাই) মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন তিনি। এ সময় তিনি তার বিরুদ্ধে ইরানের চক্রান্ত তুলে ধরেন। এরপর ট্রাম্প এমন পোস্ট করেন। অবশ্য প্রেসিডেন্ট থাকাকালে এর আগেও একাধিকবার ইরানের বিরুদ্ধে হুমকি দিয়েছেন তিনি।

গত সপ্তাহে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন গোয়েন্দারা কয়েক সপ্তাহ আগে ট্রাম্পকে হত্যার বিষয়ে ইরানের ষড়যন্ত্রের ব্যাপারে জানতে পারে। এরপর সিক্রেট সার্ভিস থেকে ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয়। তবে সম্প্রতি ট্রাম্প যে হামলার শিকার হয়েছেন তার সঙ্গে ইরান জড়িত নয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, তেহরানের সাবেক মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে ষড়যন্ত্রের পরিকল্পনা জানার পরই ট্রাম্পের নিরাপত্তা আরও জোরদার করা হয়। তবে তেহরানের পরিকল্পনার সঙ্গে পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে সম্প্রতি ঘটে যাওয়া হামলার কোনো মিল নেই। সিএনএনের মতো অন্যান্য সংবাদমাধ্যমেও একই কথা বলা হয়েছে।

ইরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা দীর্ঘদিনের। তবে এ উত্তেজনা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার কাসেম সোলাইমানির ওপর হামলার মধ্য দিয়ে ২০২০ সালে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। তখন এ হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরান। ওই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তারা বেশ কয়েক বছর ধরে ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের হুমকির বিষয়ে নজর রাখছে।

ট্রাম্প এর আগেও ইরানের বিরুদ্ধে এমন হুমকি দিয়েছিলেন। ২০১৯ সালে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের কোনো কিছুর ওপর ইরান হামলা করলে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X