কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আবারও ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেলেন ইলহান ওমর

ইলহান ওমর। ছবি : সংগৃহীত
ইলহান ওমর। ছবি : সংগৃহীত

আবারও ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন নিশ্চিত করেছেন ইলহান ওমর। প্রাইমারিতে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত তা কাটিয়ে উঠে দলের মনোনয়ন পান সোমালি-আমেরিকান এ রাজনীতিবিদ।

বুধবার (১৪ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইলহান ওমর চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ফিফথ ডিসট্রিক্ট আসনে ভোটের মাঠে লড়বেন। আসনটি মিনিয়াপোলিস সিটি কাউন্সিলের সাবেক সদস্য ডন স্যামুয়েলসকে পেছনে ফেলে তিনি দলের মনোনয়ন পেয়েছেন।

ধারণা করা হচ্ছে, দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে নির্বাচনের জন্য বড় অঙ্কের তহবিল সংগ্রহ করতে পারার বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইলহান ওমর ২০২২ সালের পর প্রায় ৬৮ লাখ মার্কিন ডলার তহবিল সংগ্রহ করেছেন। সাধারণত পুনর্নির্বাচন প্রচারণায় মার্কিন কংগ্রেস সদস্যরা এর অর্ধেক তহবিল সংগ্রহ করতে পারেন। ইলহান ওমরের প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্যামুয়েলস সংগ্রহ করেছেন মাত্র ১৪ লাখ মার্কিন ডলার।

মিনেসোটার একটি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রায়ান ডাউকিন্স বলেন, গতবার নির্বাচনে কঠিন অবস্থার মধ্যে পড়ায় এবার তিনি আটঘাট বেঁধে নেমেছিলেন। ফলে লড়াইয়ের মাঠ এবং তহবিল সংগ্রহের বিষয়টি স্যামুয়েলসকে অনেকটা পেছনে ফেলে দেয়।

ধারণা করা হচ্ছে, আগামী ৫ নভেম্বরের নির্বাচনে সহজেই তার জয় হবে।

মার্কিন কংগ্রেসের প্রথম সোমালি-আমেরিকান আইনপ্রণেতা হলেন ইলহান ওমর। এ ছাড়া তিনি আফ্রিকান শরণার্থীদের মধ্যে প্রথম কংগ্রেস সদস্য হওয়া ব্যক্তি। সোমালিয়া থেকে প্রায় আড়াই দশক আগে যুক্তরাষ্ট্রে আসেন তিনি। ২০১৮ সালে প্রথম কংগ্রেস সদস্য নির্বাচিত হন ইলহান ওমর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন চিকিৎসা গবেষক প্রফেসর ড. মজিবুল হক

চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

যে কারণে ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

চট্টগ্রামে বিতর্কিত ‘মনোরেল’ চুক্তি বাতিল করল চসিক

রান্না করছিলেন মা, পানিতে ডুবে প্রাণ গেল সন্তানের 

মেয়ের বাড়িতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়লেন মা

‘আগামী ৫০ বছর আ.লীগের ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ’

প্রাণিসম্পদ খাতকে লাভজনক করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

কে এই উদি নেকো, এমন অদ্ভূত সাজের নেপথ্যে কী?

১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী

১০

বিশ্বকাপ নিয়ে মেসির যে মন্তব্য উস্কে দিলো জল্পনা

১১

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

১২

আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বেচেন: বিএনপির এমপি

১৩

ওয়ালটন ফ্যান-কালবেলা ফিফা ফুটবল বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ

১৪

মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় হামলা

১৫

দেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত হতে পারে, জানালেন ধর্মমন্ত্রী

১৬

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহের জন্য ‘এল নিনো’ কতটা দায়ী? 

১৭

১১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

১৮

মৌলভীবাজার সীমান্তে ৭ জনকে পুশইন 

১৯

এবার ন্যাটোর দুই দেশকে হুঁশিয়ারি দিল ইরান

২০
X