কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

আদালত ভবনে বিচারককে গুলি করে হত্যা

লেচার কাউন্টি আদালত ভবন। ছবি : সংগৃহীত
লেচার কাউন্টি আদালত ভবন। ছবি : সংগৃহীত

আদালত ভবনে বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে একটি আদালত ভবনের ভেতরে এ ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহত বিচারক কেভিন মুলিন্স (৫৪) ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ছিলেন। অভিযুক্ত মিকি স্টিনেস (৪৩) কেন্টাকি অঙ্গরাজ্যের লেচার কাউন্টির শেরিফ।

কেন্টাকি অঙ্গরাজ্য পুলিশ এক বিবৃতিতে জানায়, লেচার কাউন্টি আদালত ভবনে বিচারক কেভিন মুলিন্সের সঙ্গে শেরিফ মিকি স্টিনেসের বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে বিচারককে গুলি করেন শেরিফ। তবে এরপর শান্ত ছিলেন হামলাকারী। তাকে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ছাড়াই নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।

বিবৃতিতে হত্যার মোটিভ বা উদ্দেশ্য সম্পর্কে কিছু জানায়নি পুলিশ। তবে স্টিনেসের বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আদালতের ভাষায় তা ‘ফার্স্ট ডিগ্রি মার্ডার’।

কেন্টাকির অ্যাটর্নি জেনারেল রাসেল কোলম্যান বলেন, মামলাটির তদন্ত শুরু করা হয়েছে। তার কার্যালয় মামলাটি নিয়ে বিশেষ কৌঁসুলির সঙ্গে কাজ করছে। পুরোপুরি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে। দুই পক্ষই যেন ন্যায়বিচার পায় তা নিশ্চিত করতে তিনি ও তার লোকজন প্রতিশ্রুতিবদ্ধ।

এ বিষয়ে কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেন, বিশ্বে অনেক বেশি সহিংসতা হচ্ছে। সুন্দর আগামীর পথ তৈরি হওয়ার জন্য প্রার্থনা করছি।

এদিকে গুলির পর জেলা আদালতের সব কার্যক্রম, অধস্তন আদালতের শুনানি, সার্কিট হাউস, কৌঁসুলিদের চেম্বার বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে আদালত প্রাঙ্গণ, ওই অঞ্চলের থানা ও সরকারি দপ্তরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X