বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

মার্কিন সেনা ও লেবাননে ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত
মার্কিন সেনা ও লেবাননে ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও লেবাননের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে যুদ্ধের মধ্যেই এবার লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে প্রায় পুরো অঞ্চলেই সেই যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

পেন্টাগনের প্রেস সচিব মেজর জেনারেল প্যাটরিক রাইডার সোমবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন।

সেনা পাঠানোর কথা জানালেও ঠিক তাদের সংখ্যা কত হবে বা তাদের কাজ কী হবে, এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। মধ্যপ্রাচ্যে বর্তমানে প্রায় ৪০ হাজার মার্কিন সেনা রয়েছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এবং সতর্কতার অংশ হিসেবে আমরা আরও অল্প পরিমাণ মার্কিন সামরিক কর্মকর্তা পাঠাচ্ছি। তবে অপারেশনাল নিরাপত্তার বিবেচনায়, তাদের বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব না।

এদিকে ভূমধ্যসাগরের উদ্দেশে ভার্জিনিয়া ছেড়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস ট্রুম্যান, দুটি ডেস্ট্রয়ার ও একটি ক্রুজার। ওমান উপসাগরে আগে থেকেই মোতায়েন রয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিংকন। এখন ইউএসএস ট্রুমানও ওই অঞ্চলে গেলে আরও সহিংসতা বৃদ্ধি পেলে দ্রুত পদক্ষেপ নিতে পারবে যুক্তরাষ্ট্র।

চলতি সপ্তাহে হঠাৎ করে ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। ইসরায়েলের সেনাবাহিনী লেবাননের অন্তত ১৬০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সোমবার চালানো এসব হামলায় ৩৫ শিশুসহ প্রায় ৫০০ ব্যক্তি নিহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X