কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সাগরে ভেসে থাকা ব্যক্তিকে হেলিকপ্টার পাঠিয়ে উদ্ধার

উদ্ধার অভিযানের ভিডিও থেকে নেওয়া ছবি
উদ্ধার অভিযানের ভিডিও থেকে নেওয়া ছবি

উত্তাল সাগর। আছড়ে পড়ছে একের পর এক ঢেউ। যতদূর চোখ যায়, শুধু পানি আর পানি। এমনই এক উত্তাল সাগরে একটি কুলারের ওপর ভেসেছিলেন এক ব্যক্তি।

সাগর পাড় থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অসহায়ভাবে ভেসে থাকা ওই ব্যক্তিকে অবশেষে উদ্ধার করা হয়েছে। তাকে বাঁচাতে পাঠানো হয় মার্কিন কোস্টগার্ডের উদ্ধারকারীদের।

ভিডিও ফুটেজে দেখা যায়, কোস্টগার্ডের ডুবুরিরা তাকে উদ্ধারে প্রচেষ্টা চালাচ্ছেন। হারিকেন মিল্টনের আঘাতে মাছ ধরা নৌকার ওই জেলের এমন করুণ অবস্থা হয়েছিল। তবে কোস্টগার্ডের সদস্যদের দক্ষতায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রীতিমতো তাণ্ডব চালিয়েছে ভয়াবহ হারিকেন মিল্টন। ঘণ্টায় প্রায় ৭৫-৯০ মাইল বাতাসের গতিবেগ ছিল ঘূর্ণিঝড়টির। সাগরেও আছড়ে পড়ে ২০-২৫ ফুট উঁচু ঢেউ। এমন পরিস্থিতিতে মাছধরা একটি জলযানের নাবিক ছিলেন ওই ব্যক্তি। সোমবার ওই নৌকা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়।

হারিকেন মিল্টনে প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। উপড়ে গেছে গাছপালা। মার্কিন গণমাধ্যম বলছে, মিল্টনের কারণে অন্তত ১৬ জন নিহত হয়েছে। আর বিদ্যুৎহীন হয়েছে কয়েক লাখ মানুষ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

আমরা প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে হিমশিম খাচ্ছিলাম: হ্যারি কেইন

এই দলকে ভাষায় বর্ণনা করা কঠিন: স্কালোনি

‘ভারতকে খুশি করার জন্য সংবিধান বানিয়েছিল শেখ মুজিব’

৬০ বছরের স্বপ্ন ভঙ্গ, চোখের জলে বিদায় নিল ইংল্যান্ড

ইংল্যান্ডকে হারিয়ে শিশুদের মতো উল্লাসে মেসি

ইংল্যান্ডকে কাঁদিয়ে আবারও ফাইনালে আর্জেন্টিনা

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

হাফটাইমের আগে গোলের দেখা পেল না কেউ

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১০

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

১১

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

১২

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

১৩

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

১৪

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

১৫

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

১৬

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

১৭

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

১৮

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১৯

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

২০
X