কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৮:৫০ এএম
অনলাইন সংস্করণ

আরব মুসলিমদের ভোট পেতে মরিয়া ট্রাম্পের নতুন কৌশল

নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ঘনিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আগামী ৫ নভেম্বর দেশটিতে নির্বাচন হবে কিন্তু ইতোমধ্যে কিছু রাজ্যে আগাম ভোটাভুটি শুরু হয়ে গেছে। আসন্ন নির্বাচনে জিততে মরিয়া প্রধান দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস।

শনিবার বৈচিত্র্যপূর্ণ ভোটারে ভরা মিশিগান গিয়েছিলেন ট্রাম্প। এই রাজ্যে বাঙালি এবং আরব মুসলিমদের আধিপত্য রয়েছে। আর তাই নির্বাচনী মঞ্চে সেই কৌশল কাজে লাগাতে চাইলেন ট্রাম্প। স্থানীয় মুসলিম নেতাদের এদিন স্টেজে তোলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

গাজায় এক বছর ধরে যুদ্ধ চলছে। সম্প্রতি লেবাননেও অভিযান শুরু করে ইসরায়েল। পাশাপাশি ইরানের সঙ্গেও জড়িয়েছে সংঘাত। এমন পরিস্থিতিতে মিশিগানের মুসলিম ভোট, রাজ্যের অনেক হিসাব-নিকাশ পাল্টে দিতে পারে। আর তাই রাজ্যের মুসলিম ভোটারদের টানতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ট্রাম্প ও কমলা।

অন্য অনেক রাজ্যের মতো মিশিগানেও আগাম ভোটাভুটি অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যটির সবচেয়ে বড় শহর ডেট্রয়টে এক র‌্যালিতে হাজির হয়ে ট্রাম্প বলেন, তিনি স্থানীয় ইমামদের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছেন।

সেখানে মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি ফিরিয়ে আনতে তিনি মুসলিমদের ভোট পাওয়ার যোগ্য বলেও দাবি করেন ট্রাম্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১০

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১১

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১২

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৩

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৪

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৫

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৬

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৭

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৮

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৯

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

২০
X