কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৪:০৮ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় উদযাপনে রিসোর্টে ট্রাম্প সঙ্গে ইলন মাস্ক

পার্টিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্ক। পুরোনো ছবি।
পার্টিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্ক। পুরোনো ছবি।

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাতটি ফ্লোরিডা অঙ্গরাজ্যে কাটানোর পরিকল্পনা করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মার-এ-লাগো রিসোর্টে নির্বাচনের রাত উদযাপন করতে চান।

টেসলা এবং এক্সের মালিক ইলন মাস্ক রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের জন্য দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে ব্যাপক প্রচারণা চালিয়েছেন এবং এবারের নির্বাচনে ট্রাম্পকে ১১ কোটি ৯০ লাখ ডলার অনুদান দিয়েছেন। মাস্ক এর আগেও ট্রাম্পের প্রতি সমর্থন প্রকাশ করেছেন।

ট্রাম্পের প্রচার শিবিরে পাম বিচ কনভেনশন সেন্টারে বিশাল একটি ওয়াচ পার্টির আয়োজন করা হয়েছে, যেখানে হাজার হাজার সমর্থক একত্রিত হয়ে নির্বাচনের ফলাফল দেখবেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) মাস্ক সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে জানান, তিনি টেক্সাসের ক্যামেরুন কাউন্টিতে ভোট দিয়েছেন এবং এরপর ফ্লোরিডার উদ্দেশে রওনা হয়েছেন।

এদিকে, ট্রাম্পের প্রচার শিবিরে সমর্থকরা নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছেন। একপর্যায়ে সমর্থকরা নেচে নেচে উদ্‌যাপন শুরু করেন। ফ্লোরিডায় ট্রাম্পের বিজয়ের আভাস পাওয়ার পর উল্লাসের পরিমাণ আরও বেড়ে যায়। সাবেক কংগ্রেস সদস্য টুলসি গ্যাবার্ডও ট্রাম্পের এই উৎসবে যোগ দেন।

এ ছাড়া স্টিভ ব্যানন ওয়াশিংটন ডিসিতে উইলার্ড হোটেলে একটি নির্বাচনী ওয়াচ পার্টি আয়োজন করছেন। তিনি ২০২০ সালের নির্বাচনের ফলাফল পাল্টানোর চেষ্টা করার সময়ও এই হোটেলটিকে ট্রাম্পের অনুগতদের ‘কমান্ড সেন্টার’ হিসেবে ব্যবহার করেছিলেন।

ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসও নির্বাচনের রাতটি ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে কাটাবেন, যেখানে তিনি পড়াশোনা করেছিলেন।

সূত্র : বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X