কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৬:৫১ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

‘অবশেষে বাবার পাশে ইভাঙ্কা, সঙ্গে পরিবারের অন্য সদস্যরা’

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের অনুষ্ঠানের মঞ্চে ডোনাল্ড ট্রাম্পের পাশে ইভাঙ্কা ট্রাম্প (ডান থেকে প্রথম)। ছবি : এএফপি
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের অনুষ্ঠানের মঞ্চে ডোনাল্ড ট্রাম্পের পাশে ইভাঙ্কা ট্রাম্প (ডান থেকে প্রথম)। ছবি : এএফপি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের দ্বারপ্রান্তে পৌঁছেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যদিও দেশের সব অঙ্গরাজ্যের ফলাফল এখনো ঘোষণা হয়নি, তবুও ট্রাম্প ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে আয়োজিত বিজয় উদযাপন অনুষ্ঠানে নিজের জয় ঘোষণা করেছেন।

এমন এক ঐতিহাসিক মুহূর্তে ট্রাম্পের পাশে ছিলেন তার বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, যিনি তার স্বামী জ্যারেড কুশনারসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওয়েস্ট পাম বিচ কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাম্পের ছোট মেয়ে টিফানি ট্রাম্প, তার স্বামী মাইকেল বুলোস এবং ট্রাম্পের তিন ছেলে—ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক ও ব্যারন।

বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের উপস্থিতি- যিনি বিজয়ী ট্রাম্পের পাশেই ছিলেন। ট্রাম্প তার বক্তব্যে মেলানিয়াকে ধন্যবাদ জানিয়ে তাকে ফার্স্টলেডি হিসেবে সম্বোধন করেন।

২০১৬ ও ২০২০ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারে ইভাঙ্কা ট্রাম্পের সক্রিয় উপস্থিতি স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে। তবে এবারের নির্বাচনী প্রচারে ইভাঙ্কা বা তার স্বামী জ্যারেড কুশনারকে খুব কমই দেখা গেছে। এটি অনেকের কাছে একটি অপ্রত্যাশিত সিদ্ধান্ত ছিল, কারণ ট্রাম্পের প্রেসিডেন্ট থাকাকালে ইভাঙ্কা এবং কুশনার উভয়েই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন।

তবে, ইভাঙ্কা আগেই ঘোষণা করেছিলেন, তিনি এবার রাজনীতি থেকে দূরে থাকবেন। প্রায় দুই বছর আগে, যখন ট্রাম্প আবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারে নামেন, তখন ইভাঙ্কা বলেন, তিনি ও তার স্বামী কুশনার রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন না এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য রাজনীতি থেকে বিরতি নেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১০

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১১

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১২

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৩

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৪

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৫

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৬

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৭

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৮

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

২০
X