কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে ইলন মাস্কের গোপন বৈঠক

মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি : সংগৃহীত
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনার মধ্যেই এবার ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে এক গোপন বৈঠক করেছেন ইলন মাস্ক। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এমন তথ্য জানায়।

ইরানের একাধিক অজ্ঞাতনামা সূত্র উদ্ধৃত করে মার্কিন পত্রিকাটি বলেছে, বিশ্বের শীর্ষ ধনকুবের মাস্ক ও ইরানি রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানির মধ্যকার এ বৈঠক ছিল ‘ইতিবাচক’। গত সোমবার (১১ নভেম্বর) একটি গোপন স্থানে আমির সাঈদ ও ইলন মাস্কের মধ্যে এক ঘণ্টার বেশি ওই বৈঠক চলে। তখন সেটি গোপন থাকে।

ইরানের এক কর্মকর্তা জানান, ইলন মাস্কের অনুেরাধে এ বৈঠকের আয়োজন করা হয়। বিশ্লেষকরা মনে করছেন, একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা এবং ইলন মাস্কের মধ্যে সরাসরি বৈঠক ট্রাম্প প্রশাসনের অধীনে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক পরিবর্তনের সম্ভাবনার প্রতি ইঙ্গিত দেয়। যদিও গত মেয়াদে উগ্র ইরান বিদ্বেষী হিসেবে ভূমিকা পালন করেছিলেন ডেনাল্ড ট্রাম্প। সাক্ষাৎকালে ইরানি রাষ্ট্রদূত ইরাভানি জানান ইলন মাস্কের কিছু ব্যবসা তেহরানে নিয়ে আসা উচিত।

সম্প্রতি ইলন মাস্ককে সরকারি ব্যয়, আমলাতন্ত্র ও নিয়ন্ত্রণ কমানোর উদ্দেশ্যে দায়িত্ব প্রদান করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে ‘সরকারি দক্ষতা বিভাগ’ গঠন করার কথা জানান নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তবে নতুন এ মন্ত্রণালয়ের কাজ কী হবে তা নিয়ে এখনো সঠিক রূপরেখা পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই এ নিয়োগ মাস্ককে সরকারি নীতির ওপর প্রভাব বিস্তার করতে পর্যাপ্ত ক্ষমতা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X