কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের মন্ত্রী হতে যাচ্ছেন ইলন মাস্ক

ট্রাম্পের নির্বাচনী প্রচারে ইলন মাস্ক। ছবি : সংগৃহীত
ট্রাম্পের নির্বাচনী প্রচারে ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের মধ্যে অন্যতম প্রভাবশালী ইলন মাস্ক। গত জুলাইয়ে ট্রাম্পকে হত্যাচেষ্টার পরই তার প্রতি নিজের সমর্থন প্রকাশ করেন এই টেক জায়ান্ট ধনকুবের। এরপর ট্রাম্পের জয়ে নিজের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখেন। জয়ের পর ইলন মাস্কের অবদান ভুলে যাননি ট্রাম্প, দিলেন এর প্রতিদান।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ‘সরকারি দক্ষতা বিভাগ’ নামে ট্রাম্প নতুন মন্ত্রণালয় গঠন করতে যাচ্ছেন। এর দায়িত্ব দেবেন ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে। বিবেক প্রযুক্তি উদ্যোক্তা এবং এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১২ নভেম্বর) ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে তাদের নাম ঘোষণা করেন। তাতে বলেন, তারা আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্রকে ভেঙে ফেলার, অতিরিক্ত বিধি-বিধান ও অযথা খরচ কমাতে এবং ফেডারেল সংস্থাগুলোর পুনর্গঠনের পথ প্রশস্ত করবে। নতুন মন্ত্রণালয় সরকারের বাইরে থেকে পরামর্শ ও নির্দেশনা দেবে।

প্রসঙ্গত, ট্রাম্পের পক্ষে প্রচারণা চালানোর জন্য প্রতিষ্ঠা করা হয় আমেরিকা পিএসি নামক প্রতিষ্ঠান। ফেডারেল হিসেব অনুযায়ী, ট্রাম্পকে-সমর্থন করে নির্বাচনী প্রচারণার জন্য মাস্ক অন্তত ১১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন।

বিজয়ী ভাষণে ইলন মাস্কের ব্যাপক প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ট্রাম্প। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আমাদের একজন নতুন তারকা জন্ম নিয়েছেন তিনি হলেন ইলন মাস্ক। তিনি একজন দারুণ লোক। ট্রাম্প বলেন, ইলন যুক্তরাষ্ট্রের জন্য সত্যিকারের একজন জিনিয়াস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

১০

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

১১

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

১২

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

১৩

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

১৫

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

১৬

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

১৭

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

১৮

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

১৯

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

২০
X