কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্য থেকে পিছু হটল যুক্তরাষ্ট্র, কমাচ্ছে সামরিক উপস্থিতি

মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাস লিংকন। ছবি : সংগৃহীত
মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাস লিংকন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্ষমতায় চেয়ারের মালিক বদলে যেতেই মধ্যপ্রাচ্যেও আসছে পরিবর্তন। ইসরায়েল ও ইরানের মধ্যে টান টান উত্তেজনার মধ্যে, ওই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্র এখন ওই অঞ্চল থেকে পিছু হটছে। কমাচ্ছে সামরিক উপস্থিতি।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা নিজেদের একমাত্র এয়ারক্রাফট ক্যারিয়ার প্রত্যাহার করা হয়েছে। তবে নানামুখী হুমকি মোকাবিলায় এখনো ওই ক্যারিয়ারের প্রচুর সক্ষমতা রয়েছে বলেও জানিয়েছে পেন্টাগন।

ইউএসএস আব্রাহাম লিংকন সপ্তাহান্তে মার্কিন সেন্ট্রাল কমান্ডের অঞ্চল ছেড়ে যায়। পরে সেটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে থাকা সপ্তম বহরে যোগ দেয়। চলতি মাসের শুরুর দিকে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ডেস্ট্রয়ার, ফাইটার স্ক্রয়াডন ও ট্যাংকার এয়ারক্রাফট ও বি-৫২ দূরপাল্লার স্ট্রাইক বোম্বার মোতায়েন করে যুক্তরাষ্ট্র।

গেল অক্টোবরের শুরু থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে মধ্যপ্রাচ্য। এসময় ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে এই দুই দেশ বড় সংঘাতে ছড়িয়ে পড়তে পারে এমন শঙ্কায় মিত্র ইসরায়েলের পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। তবে গেল দেড় মাসেও বড় কিছু না হওয়ায় যুক্তরাষ্ট্র এই অঞ্চল থেকে শক্তি কমাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১০

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১১

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১২

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৩

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৪

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৫

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৬

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৭

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৮

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

২০
X