কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন তিন রণতরীতে ইয়েমেনিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

জাহাজে হুতিদের হামলা। পুরোনো ছবি
জাহাজে হুতিদের হামলা। পুরোনো ছবি

গাজায় ইসরায়েলি হামলার পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের পক্ষে সমর্থন জানিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এমনকি তারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে। এজন্য ইসরায়েলের সহায়তায় এগিয়ে এসেছে মার্কিন রণতরী। এবার মার্কিন তিন রণতরীতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা।

বুধবার (১৩ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের উপকূলে হুতিদের কাছ থেকে মার্কিন রণতরী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে। পেন্টাগনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

হুতিরা জানিয়েছে, তারা মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহম লিংকন ও দুটি ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে।

পেন্টাগনের মুখপাত্র এয়ার ফোর্স মেজর জেনারেল পেট্রিক রিডার বলেন, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বাব আল মান্দেব অতিক্রম করার সময় সফলভাবে হুতিদের একাধিক হামলা প্রতিহত করেছে। এ এলাকাটি লোহিত সাগরকে গালফ অব এডেনের সঙ্গে সংযুক্ত করেছে।

এক সংবাদ সম্মেলনের রাইডার বলেস, মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রণতরী ইউএসএস স্টকডেল এবং ইউএসএস স্প্রুয়েন্স কমপক্ষে ৮টি একমুখী আক্রমণকারী ড্রোন, ৫টি জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৩টি জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্বারা আক্রান্ত হয়েছে। গোষ্ঠীটির ছোড়া এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। এতে মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি। এ ছাড়া এতে কোনো কর্মী আহত হয়নি।

তিনি আরও বলেন, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে হামলার কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার হুতিরা জানায়, তারা আট ঘণ্টার ব্যবধানে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে দুটি নির্দিষ্ট সামরিক নিশানায় অভিযান চালিয়েছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সাগরে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহামকে নিশানা করে প্রথমে বেশ কয়েকটি ক্রুজ মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, দ্বিতীয় অপারেশনে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। এ হামলায় লোহিত সাগরে দুটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ছাড়া এসব হামলা সফলভাবে লক্ষ্য অর্জন করেছে।

হুতিরা গেল বছরের নভেম্বর থেকে জাহাজে হামলা চালিয়ে আসছে। এ হামলায় অন্তত ৯০টি জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতে দুটি জাহাজ ডুবে গেছে। এ ছাড়া দুটি জাহাজকে হাইজ্যাক করেছে তারা। গোষ্ঠীটির দাবি, গাজায় যুদ্ধ বন্ধ ও ত্রাণ সহায়তা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে। অন্যদিকে গোষ্ঠীটির হামলা থামাতে মার্কিন ও ব্রিটিশরা পশ্চিমা মিত্রদের নিয়ে জোট গঠন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১০

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১১

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১২

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৩

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৪

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৫

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৬

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৭

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৮

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৯

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

২০
X