কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০২:১০ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

৪২ টাকায় কেনা কলার চিত্রকর্ম ৭২ কোটিতে বিক্রি

কলা দিয়ে তৈরি শিল্পকর্মটি দেখছেন এক দর্শনার্থী। ছবি : সংগৃহীত
কলা দিয়ে তৈরি শিল্পকর্মটি দেখছেন এক দর্শনার্থী। ছবি : সংগৃহীত

শিল্পকর্মের মূল চরিত্র বলতে একটি পাকা কলা। দেয়ালে ডাক্ট টেপ দিয়ে আটকানো সেটি। নিলামে ৬ দশমিক ২ মিলিয়ন ডলার বা বাংলাদেশি ৭২ কোটি টাকায় বিক্রি হয় শিল্পকর্মটি। এ নিয়ে হৈচৈয়ের মাঝে জানা গেল, কলাটি এক বাংলাদেশি ফল বিক্রেতার কাছ থেকে নামমাত্র মূল্যে কেনা হয়েছিল।

‘কমেডিয়ান’ নামে ধারণামূলক শিল্প হিসেবে একে এক শিল্প প্রদর্শনীতে তুলে ধরেছিলেন ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলান। ২০১৯ সালে মায়ামি সমুদ্রসৈকত থেকে সেই শিল্পকর্ম নিলামে বিক্রি হয়, যা সে সময় হৈচৈ ফেলে দিয়েছিল। এরপর সেই শিল্পকর্ম সম্প্রতি ফের নিলামে ওঠে।

সাধারণের চোখে ‘টেপ দিয়ে দেয়ালে আটকানো পাকা কলা’টি শিল্পকর্ম হিসেবে স্বীকৃতি পেয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন থাকলেও শিল্পপ্রেমীদের কাছে এটি এক অমূল্য। গত বুধবার যুক্তরাষ্ট্রের সদবি নামে একটি নিলামকারী প্রতিষ্ঠানের মাধ্যমে শিল্পকর্মটি ৬ দশমিক ২ মিলিয়ন ডলারে (বাংলাদেশি ৭২ কোটি টাকা) কিনেছেন একজন ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী।

নিউইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়, গত বুধবার নিউইয়র্কের ম্যানহাটন থেকে এক বাংলাদেশি বংশোদ্ভূত ফল বিক্রেতার কাছ থেকে মাত্র ৩৫ সেন্টে এই কলা কেনা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়েছে মাত্র ৪২ টাকা।

সদবি জানিয়েছে, ‘পৃথিবীর সবচেয়ে কুখ্যাত কলাটি ৬ দশমিক ২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।’ চীনা বংশোদ্ভূত আমেরিকার ক্রিপ্টোকারেন্সি সংস্থা ক্রিপ্টোর প্রতিষ্ঠাতা জাস্টিন সান এবার মাউরিজিওর শিল্পকর্মটি কিনে নেন।

সদবিকে তিনি বলেন, ‘এটা শুধু একটি শিল্পকর্ম নয়। এটা আসলে সাংস্কৃতিক বিস্ময়, যা শিল্প, মিম এবং ক্রিপ্টোকারেন্সির দুনিয়ার মধ্যে সেতুবন্ধন করেছে। আমার বিশ্বাস, এটি আগামী দিনে আরও আলোচনা, ভাবনার উদ্রেক ঘটাবে, ইতিহাসে জায়গা করে নেবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১০

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১১

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১২

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৩

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৪

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৫

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৭

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৮

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৯

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

২০
X