কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

শপথ নেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার শপথ নেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি প্রতিষ্ঠা করতে চান। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম এই তথ্য জানিয়েছেন।

শনিবার (৩০ নভেম্বর) দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এ সপ্তাহে ইসরায়েল সফরের সময় লিন্ডসে গ্রাহাম জেরুজালেম পোস্টকে বলেন, হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করার বিষয়ে ট্রাম্প এখন আগের চেয়ে অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ। তিনি যুদ্ধবিরতি সমর্থন করেন এবং এই চুক্তিতে বন্দি বিনিময়ও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

গ্রাহাম আরও জানান, ট্রাম্প এখনই এই যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন দেখতে চান। তিনি ইসরায়েল ও পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের মানুষকে জানাতে চান যে, তিনি জিম্মি হত্যা বন্ধ করতে চান এবং যুদ্ধ থামাতে চান।

ট্রাম্পের লক্ষ্য শুধু গাজায় যুদ্ধবিরতি স্থাপন করা নয় বরং ইসরায়েল ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করা এবং ইরানের বিরুদ্ধে আঞ্চলিক সামরিক জোট গঠনের মতো বড় লক্ষ্যেও মনোযোগ দিতে চান। তবে তার প্রথম পদক্ষেপ হিসেবে গাজায় যুদ্ধবিরতি দেখতে চান।

গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানোর পরই ইসরায়েলও পাল্টা হামলা চালায় গাজায় এবং সে হামলা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত গাজায় এক নিরন্তর যুদ্ধ চলছে। ইসরায়েলের এই হামলায় নারী-শিশুসহ ৪৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে: শি জিনপিং

ইকুয়েডরের জার্মান-বধের নায়ক কে এই আর্জেন্টাইন?

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অটল থাকবে চীন: শি জিনপিং

নারীসহ ইউপি চেয়ারম্যান আটক

মেয়রের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক করল চসিক

ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

‘মাকে নিয়ে ভাল থাকব, বোনেরা ডাক্তার হবে— সব স্বপ্ন শেষ হয়ে গেল’

৪০ হাজার টাকায় চুক্তি: শেরপুর সীমান্তে ভারতে ঢোকার সময় আটক ৯

শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি হারবে ব্রাজিল

১০

‘বাংলাদেশকে নিয়ে চীন-ভারতের মধ্যে প্রতিযোগিতা চলছে’

১১

রাম মন্দিরে দানের ৭ কোটি রুপি আত্মসাৎ, হিসাবরক্ষককে হুমকি

১২

সমাবেশের ডাক দিয়ে মমতা বললেন, ‘৫ জন থাকলেও যাব’

১৩

রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের শোডাউন না করার নির্দেশ

১৪

ডেনমার্কে লাউডস্পিকারে আজান নিষিদ্ধের পরিকল্পনা

১৫

শি জিনপিং-প্রধানমন্ত্রী বৈঠক / বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডোরের প্রস্তাব

১৬

জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা

১৭

বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন ভারতীয় ট্রাক জব্দ

১৮

বেনজীরকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশের মতো দেশ পৃথিবীতে দ্বিতীয়টি নেই: বাণিজ্যমন্ত্রী 

২০
X