কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই সিরিয়ায় সেনা বাড়াল যুক্তরাষ্ট্র

সিরিয়ায় মার্কিন সেনাদের বহর। পুরোনো ছবি
সিরিয়ায় মার্কিন সেনাদের বহর। পুরোনো ছবি

তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই সিরিয়ায় সেনা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি আগের তুলনায় সিরিয়ায় সেনার সংখ্যা দ্বিগুণ করেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পেন্টাগন জানিয়েছে, তারা গোপনে সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে সেনার সংখ্যা বাড়িয়েছে। এতদিন সিরিয়ায় প্রায় ৯০০ মার্কিন সেনা ছিল। এখন সেই সংখ্যাটা ২ হাজার হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।

মার্কিন কর্মকর্তারা বলছেন, বিদ্রোহীদের অভিযান শুরুর আগেই যুক্তরাষ্ট্র সেনার সংখ্যা দ্বিগুণ করেছে। তবে ঠিক কবে সেনা বাড়ানো হয়েছে, তা নিয়ে কিছু জানায়নি ওয়াশিংটন।

হায়াত তাহরির আল শাম যুক্তরাষ্ট্র ঘোষিত সন্ত্রাসী সংগঠনগুলোর একটি। এমনকি গ্রুপটির প্রধান আহমেদ আল শারা যিনি আবু মোহাম্মদ জোলানি নামেই বেশি পরিচিত, তার মাথার মূল্য ১ কোটি ডলার নির্ধারণ করেছিল যুক্তরাষ্ট্র। অথচ বাশার আসাদের পতনের প্রায় সঙ্গে সঙ্গেই ওয়াশিংটন জোলানির সঙ্গে যোগাযোগ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১১

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১২

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৪

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৫

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৬

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৭

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৮

রাজধানীতে আজ কোথায় কী

১৯

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

২০
X