কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

লটারি জিতে ১৭ হাজার কোটি টাকার মালিক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি মহাসড়কের বিলবোর্ডে লটারি জেতার ঘোষণা প্রচার করা হয়। ছবি: ফোর্বস
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি মহাসড়কের বিলবোর্ডে লটারি জেতার ঘোষণা প্রচার করা হয়। ছবি: ফোর্বস

যুক্তরাষ্ট্রে এক ব্যক্তি লটারিতে দেড় বিলিয়ন ডলার জিতেছেন। বাংলাদেশি টাকায় যা ১৭ হাজার কোটি টাকার বেশি।

ওই ব্যক্তি দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসিন্দা। তবে তার নাম প্রকাশ করা হয়নি। মেগা মিলিয়নস লটারির বুধবারের ফলাফলে তার টিকিটটির নম্বর মিলে যায়।

ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়, মেগা মিলিয়নস লটারির ইতিহাসে এটি সর্বোচ্চ জেতার ঘটনা। এর আগে ২০১৮ সালে রেকর্ড ১৫৩ কোটি ডলার জিতেছিলেন এক ব্যক্তি। এবার সেই রেকর্ডও ভাঙল।

অপরদিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ লটারি জেতার ঘটনা।

মেগা মিলিয়নস লটারি কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, ভাগ্যবান এক ব্যক্তি ১ দশমিক ৫৮ বিলিয়ন ডলার জিতেছেন। নেপচুন সৈকত এলাকার একটি সুপার মার্কেট থেকে বিজয়ী ব্যক্তি লটারির টিকিটটি কিনেন। তার ছয়টি নম্বরই মিলে যায়। একে ভাগ্য হিসেবেই উল্লেখ করছেন সংশ্লিষ্টরা।

মার্কিন সরকারের তথ্য বলছে, প্রতি ৩০ কোটি ৩০ লাখ বারের মধ্যে একবার মেগা মিলিয়নস জ্যাকপট জেতার সম্ভাবনা রয়েছে। আরও সাতজন মেগা মিলিয়নসের লটারি জিতেছেন। তাদের মধ্যে ফ্লোরিডা ও নর্থ ক্যারোলাইনার দুজন ২০ লাখ ডলার করে জিতেছেন।

বাকি পাঁচজনের প্রত্যেকে জিতেছেন ১০ লাখ ডলার করে। বেশির ভাগ বিজয়ী পুরো অর্থ তুলে নিতে চেয়েছেন। তবে এ থেকে কর ও অন্যান্য ফির নামে অর্থ কেটে রাখা হয়।

লটারি বিজয়ী ব্যক্তি চাইলে একসঙ্গে অথবা কিস্তিতে টাকা নিতে পারবেন। কিস্তিতে নিলে একসঙ্গে ৭৮ কোটি ৩০ লাখ ডলার নিতে পারবেন ওই ব্যক্তি। বাকি অর্থ আগামী ৩০ বছরে শোধ করা হবে।

তবে এতে বিজয়ীর ক্ষতি নেই। কারণ, প্রতি বছর মূল অর্থের সঙ্গে যুক্ত হবে পাঁচ শতাংশ মুনাফা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

১০

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

১১

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

১২

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

১৩

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

১৪

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

১৫

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

১৬

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

১৭

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

১৮

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

১৯

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

২০
X