কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০৬:৩৭ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

চীনের এআই ডিপসিক নিয়ে সতর্কবার্তা দিলেন ট্রাম্প

ডিপসিকের লোগো এবং ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডিপসিকের লোগো এবং ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা কোম্পানি ডিপসিকের উত্থানকে মার্কিন প্রযুক্তি শিল্পের জন্য সতর্কবার্তা বলে মন্তব্য করেছেন। তার মতে, এ ধরনের ঘটনা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন উদ্যমে কাজ করার ডাক দেয়। চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের উত্থানে ওয়াল স্ট্রিটে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হলে ওই মন্তব্য করেন ট্রাম্প।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এনভিডিয়ার মতো প্রধান প্রযুক্তি সংস্থাগুলোর শেয়ারের দাম ব্যাপক হারে কমেছে। চিপ জায়ান্টটির বাজার মূল্য প্রায় ৬০০ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অবশ্য তিনি এই সাফল্য নিয়ে উদ্বিগ্ন নন বলেও জানান। তিনি বলেন, চীনের এআই শিল্পের সর্বশেষ উন্নতি যুক্তরাষ্ট্রের জন্য ইতিবাচক হতে পারে। কারণ, যদি আপনি এটা সস্তায় করেন, যদি আপনি এটা কম দামে দেন তবে একই ফলাফল পেতে পারেন। আমি মনে করি, এটা আমাদের জন্য ভালো।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই ক্ষেত্রে এক প্রভাবশালী খেলোয়াড় হিসেবেই থাকবে।

প্রসঙ্গত, চলতি মাসেই বাজারে এসেছে চীনা কোম্পানির এআইভিত্তিক চ্যাটবট ডিপসিক। বাজারে এসেই হৈচৈ ফেলে দিয়েছে এ চ্যাটবট। অ্যাপল স্টোরে ফ্রি অ্যাপের মধ্যে সর্বাধিক ডাউনলোডের খেতাব পেয়েছে এটি। অ্যাপের জনপ্রিয়তা থেকে শুরু করে এটির নির্মাণ খরচও অর্থিক বাজারকে নাড়িয়ে দিয়েছে।

অ্যাপটির নির্মাতা গবেষক দল জানিয়েছে, এটি তৈরিতে মাত্র ৬০ লাখ ডলার খরচ হয়েছে। এ খরচ যুক্তরাষ্ট্রভিত্তিক এআই কোম্পানিগুলোর শতকোটি ডলার খরচের তুলনায় রীতিমতো নগণ্য।

ট্রাম্প বলেন, একটি চীনা কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপসিকের মুক্তি আমাদের শিল্পের জন্য জাগরণের ডাক হওয়া উচিত। আমাদের প্রতিযোগিতায় জয়লাভের জন্য মনোযোগী হতে হবে। আমরা অবশ্যই আরও ভালো মডেল সরবরাহ করব এবং নতুন প্রতিযোগী পাওয়াটাও সত্যিকার অর্থেই উৎসাহব্যঞ্জক। আমরা শিগগির নতুন কিছু বাজারে আনব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

১০

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

১১

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

১২

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

১৩

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

১৪

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

১৫

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১৭

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১৮

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১৯

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

২০
X