কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ১১:১১ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

৭০০ বছরের জেল হতে পারে ট্রাম্পের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বর্তমানে চার মামলায় ৯১টি ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে ৭১৭ বছরের বেশি জেল হতে পারে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের।

ট্রাম্পের বিরুদ্ধে প্রথম মামলা হয় নিউইয়র্কের ম্যানহাটনে। এই মামলায় তার বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়েছে। মূল অভিযোগ ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে অবৈধ সম্পর্কের তথ্য লুকিয়ে রাখতে এক পর্নস্টারকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছিলেন ট্রাম্প। দীর্ঘ তদন্ত শেষে এই মামলায় ট্রাম্পকে অভিযুক্ত করেছেন গ্র্যান্ড জুরি। সব অভিযোগের রায় দেওয়া হলে ম্যানহাটন মামলায় ট্রাম্পের জেল হতে পারে সর্বোচ্চ ১৩৬ বছর।

আমেরিকার ইতিহাসে প্রথম সাবেক কোনো প্রেসিডেন্টের বাড়িতে অপরাধ তদন্তে অভিযান চালানো হয়। আর সেই প্রেসিডেন্টও ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ গোপনীয় নথি নিজের কাছে রাখার অভিযোগসহ মোট ৪১টি অভিযোগ গঠন করা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। মামলার মূল অভিযোগ হলো গুপ্তচর আইন লঙ্ঘন। এসব অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাড়ে চারশ বছর জেলে থাকতে হতে পারে ট্রাম্পকে।

ফ্লোরিডার ফেডারেল নথি মামলায় ট্রাম্পের বিরুদ্ধে সর্বমোট ৪০টি অপরাধের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে ট্রাম্পের সর্বোচ্চ ৫৫ বছরের জেল হতে পারে।

সবশেষ যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে পরাজয়ের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে। জর্জিয়ার একটি গ্র্যান্ড জুরি গত সোমবার ট্রাম্পকে অভিযুক্ত করে একটি অভিযোগপত্র জারি করেন।

জর্জিয়ার ফুলটন কাউন্টি গ্র্যান্ড জুরির জারি করা অভিযোগপত্রে ট্রাম্পসহ অন্যদের বিরুদ্ধে ৪১টি ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় সর্বোচ্চ সাড়ে ৭৬ বছর জেল হতে পারে ট্রাম্পের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X