কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

হানিট্রাপে পড়েছে মার্কিন গোয়েন্দারা?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে চৌকশ গোয়েন্দা বাহিনীগুলোর তালিকায় সবার ওপরের দিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর নাম। সারা বিশ্বজুড়ে তাদের রয়েছে শক্তিশালী নেটওয়ার্ক। কার্যক্রম চলে- ইউরোপ থেকে আফ্রিকা, এশিয়া থেকে অস্ট্রেলিয়া সব মহাদেশে। শোনা যাচ্ছে, সেই গোয়েন্দা সংস্থারই ডজনকে ডজন সদস্য পড়েছে হানিট্রাপে।

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড জানিয়েছেন, ‘বিশ্বাসের গুরুতর লঙ্ঘনের’ কারণে শতাধিক মার্কিন গোয়েন্দাকে চাকরিচ্যুত করা হচ্ছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সংবেদনশীল তথ্য আদান-প্রদানের জন্য সরকারি গোয়েন্দারা অত্যন্ত গোপন যে যোগাযোগযন্ত্র ব্যবহার করেন সেখানেই অশ্লীল ও যৌনতাপূর্ণ আলাপ করেছেন তারা। এভাবে জাতীয় নিরাপত্তা প্রশাসনযন্ত্রের ব্যবহার বিশ্বাসের গুরুতর লঙ্ঘন।

গেল মঙ্গলবার প্রথম এ নিয়ে খবর প্রকাশ করে রক্ষণশীল অ্যাকটিভিস্ট ক্রিস রুফো। একই দিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে বলেছিলেন, ‘তুলসী গ্যাবার্ড সব গোয়েন্দা সংস্থায় একটি নির্দেশনা পাঠিয়েছেন। যে কর্মীরা অশ্লীল, পর্নোগ্রাফি এবং যৌনতাপূর্ণ আলাপ করেছেন তাদের শুক্রবারের মধ্যে খুঁজে বের করতে বলেছেন তিনি।’

প্রশাসন এসব ব্যক্তিদের সরিয়ে দেওয়া অব্যাহত রাখবে বলেও ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তুলসী। এদিকে, সাবেক প্রসিডেন্ট জো বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থায় বৈচিত্র্যপূর্ণ যেসব উদ্যোগ নিয়েছিল সেগুলোর নেতৃত্বে যারা ছিলেন তাদেরও বরখাস্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে এখন পর্যন্ত জাতীয় গোয়েন্দা সংস্থার কতজন কর্মী তাদের চাকরি হারাতে যাওয়ার খবর পেয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। দেশটির ফেডারেল আদালত এই নির্দেশনার আইনি বৈধতা পর্যালোচনা করে দেখছেন। এ কারণে চাকরিচ্যুতির নির্দেশের বাস্তবায়ন আটকে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

ইংল্যান্ডের দারুণ শুরু

১৬

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৯

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

২০
X